করাচির পেট্রোল পাম্প বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১০

শনিবার যে সংখ্যাটা ছিল ৬ রবিবার সকালে সেই সংখ্যাটিই বেড়ে ১০ হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবারই খবর পাওয়া গিয়েছিল শুক্রবার রাতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে পাকিস্তানের করাচি। জানা যায়, করাচির আব্দুল্লাহ কলেজের ঠিক পাশে একটি পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গিয়েছিল। মৃতদের মধ্যে ছিলেন ২ জন নারী। কিন্তু রবি সকালেই জানা গেল, করাচির ওই পেট্রোল পাম্প বিস্ফোরণে মৃতের সংখ্যা আরও বেড়েছে। শনিবার যে সংখ্যাটা ছিল ৬ রবিবার সকালে সেই সংখ্যাটিই বেড়ে ১০ হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

স্থানীয় পুলিশ সূত্রে খবর, করাচির আব্দুল্লাহ কলেজের পাশের ওই পেট্রোল পাম্পটির সার্কিট হাউসে কোনও ভাবে আগুন লেগে যায় শুক্রবার রাতে। এর জেরেই গোটা পেট্রোল পাম্পটাই বিস্ফোরণে উড়ে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে সেই সময়ে পেট্রোল পাম্পে যারা উপস্থিত ছিলেন তাঁদের দেহ কার্যত ছিন্নভিন্ন হয়ে যায়। করাচির ডিআইজি নাসির আফতাব জানিয়েছেন, মৃতদেহগুলি খুব খারাপ অবস্থায় উদ্ধার করা হয়েছে। আর তাই এখনও পর্যন্ত মাত্র ৩টি মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, কোনওরকম নাশকতা হামলা নয় এই পেট্রোল পাম্প বিস্ফোরণ নিছকই দুর্ঘটনা। কিন্তু তা সত্ত্বেও ইতিমধ্যেই এই ঘটনার সারজমিন তদন্তে নেমেছেন পাকিস্তান পুলিশ।

অন্যদিকে হাসপাতাল সূত্রের খবর, এই ঘটনায় যারা আহত হয়েছেন তাঁদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে চিকিৎসকদের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার