‘কাল হো না হো’-র ১৯ বছর, কিন্তু ছবির প্রিয় দৃশ্য শেয়ার করে এ কি বললেন প্রীতি…

শাহরুখের সঙ্গে কাল হো না হো থেকে তাঁর প্রিয় দৃশ্য শেয়ার করেছেন এবং 'দুঃখজনক সুখী চলচ্চিত্র' বলে অভিহিত করেছেন। সঙ্গে ছবিটির অংশ হওয়ার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই ৫৭ বছরে পদার্পণ করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। চলতি বছরে বাদশা অভিনীত একাধিক ছবি ২০ বছর অতিক্রম করেছে। বলিউডের সুপারস্টার, যার ছবি দেখার জন্যে দিনের পর দিন অপেক্ষা করে থাকতে পারেন ভক্তরা। দীর্ঘ ৪ বছর পর আগামী বছরে শাহরুখের তিন তিনটি ছবি মুক্তি পাবে। যাকে বলে একেবারে হেক্টিক। সুতরাং এখন আগামী বছরের অপেক্ষায় দিন গুনছেন শাহরুখ অনুগামীরা। আজকে আমাদের আলোচ্য বিষয়, শাহরুখের আর একটি ব্লকবাস্টার হিট চলচ্চিত্র নিয়ে। যে সিনেমায় অকালেই ক্যান্সারে আক্রান্ত হয়ে শাহরুখকে মৃত্যুবরণ করতে হয়েছিল। হ্যাঁ, ‘কাল হো না হো’।

আজ ১৯ বছরে পদার্পণ করল শাহরুখ-প্রীতি জিন্টা-সইফ আলি খান অভিনীত ‘কাল হো না হো।’ ১৯ বছর পরেও এই ছবির গুরুত্ব একইভাবে ভক্তদের হৃদয় দখল করে রেখেছে। ছবির এত বছর পূর্তি উপলক্ষে এদিন প্রীতি তাঁর ইনস্টাগ্রামে শাহরুখের সঙ্গে কাল হো না হো থেকে তাঁর প্রিয় দৃশ্য শেয়ার করেছেন এবং ‘দুঃখজনক সুখী চলচ্চিত্র’ বলে অভিহিত করেছেন। সঙ্গে ছবিটির অংশ হওয়ার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। ক্লিপটিতে দেখানো হয়েছে, কীভাবে শাহরুখ প্রীতিকে জীবনযাপনের উদ্দেশ্য ব্যাখ্যা করছেন, এবং ভবিষ্যতের জন্য চিন্তা না করে বর্তমানে বেঁচে থাকার জন্য উৎসাহ দিচ্ছেন। ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা করণ জোহর। নিখিল আদভানি দ্বারা পরিচালিত এবং যশ জোহর দ্বারা প্রযোজিত এই ছবিটি ছিল করণ জোহরের বাবার মৃত্যুর আগে তাঁর শেষ ছবি৷

ইনস্টাগ্রামে ক্লিপটি শেয়ার করে, প্রীতি লিখেছেন, “এটি ছিল আমার জীবনের সবচেয়ে দুঃখজনক আনন্দের চলচ্চিত্র। চলচ্চিত্র এবং সিনেমার অংশ হওয়ার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।” মুভির ক্লিপটিতে প্রতিক্রিয়া জানিয়ে প্রীতির একজন ভক্ত লিখেছেন, “এখন পর্যন্ত সেরা সংলাপগুলির মধ্যে একটি। আমি আমার কব্জিতে কাল হো না হো ট্যাটু করেছিলাম।” অন্য একজন ভক্ত মন্তব্য করেছেন, “আমি এটি প্রায় ১০০ বার দেখেছি।” কাল হো না হো-তে, প্রীতি নয়না ক্যাথরিন কাপুরের ভূমিকায় অভিনয় করেছিলেন যিনি শাহরুখ খান অভিনীত আমান মাথুরের প্রেমে পড়েছিলেন। ছবিতে আরও অভিনয় করেছেন সাইফ আলি খান, জয়া বচ্চন, সুষমা শেঠ, রীমা লাগু, লিলেট দুবে এবং ডেলনাজ পল এবং সোনালি বেন্দ্রে।

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টাদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুন করল ছেলে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক