সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি

বিচারপতিরা জানিয়েছেন, আগামী সোমবার মামলার শুনানি হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের শীর্ষ আদালতে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। আজ সোমবার বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে দ্বিতীয়ার্ধে ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সময়াভাবে ওই শুনানি সম্ভব হয়নি। বিচারপতিরা জানিয়েছেন, আগামী সোমবার মামলার শুনানি হবে। এদিন শুনানি না হওয়ায় সামান্য হলেও স্বস্তিতে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে এদিন মামলার শুনানি না হওয়ায় কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে দায়ের হওয়া আদালত অবমাননার শুনানিও পিছিয়ে যেতে পারে বলে মনে করছেন আইনজীবীরা।

রাজ্য সরকারি কর্মচারিদের বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই চলছে। গত ২০ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ রায়ে জানায়, তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। অর্থা‍ৎ ২০ অগস্টের মধ্যে ডিএ মিটিয়ে দিতে বলা হয়। ওই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য সরকার। কিন্তু বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্র সামন্তের ডিভিশন বেঞ্চ ওই আর্জি খারিজ করে দিয়ে পুরনো নির্দেশ বহাল রাখে।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত নভেম্বর মাসে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। পাশাপাশি সিপিএম, বিজেপি সমর্থক কর্মচারি সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। বিচারপতি হরিশ টন্ডন রাজ্য সরকারের আইনজীবীকে স্পষ্ট জানিয়ে দেন, শীর্ষ আদালতে মামলা চলছে বলে যুক্তি দেখিয়ে দীর্ঘকাল আদালত অবমাননার মামলার শুনানি পিছিয়ে দেওয়া সম্ভব নয়। ৩০ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করা হবে বলে জানান তিনি। এদিন সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে অংশ নেওয়ার জন্য রাজ্য সরকারি কর্মী সংগঠনের তরফে হাজির ছিলেন বিকাশ ভট্টাচার্য, ফেরদৌস শামিমরা।  

বসের কুনজরে পড়বেন, উৎসবের মুখে চাকরি পরিবর্তনের কথা ভাবলে বিপদ বাড়বে……

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর