বক্স অফিস কাঁপাচ্ছে “ভেড়িয়া”

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শুক্রবারই মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান (Varun Dhawan) ও কৃতি শাওন (Kriti Sanon)অভিনীত ছবি “ভেড়িয়া”। মুক্তির পর প্রথম দিনই অক্ষয় অভিনীত “দৃশ্যম ২”এর কাছে কঠোর প্রতিযোগীতার মুখে পড়ে ছবিটি। প্রথম দিন বক্স অফিসে “ভেড়িয়া”(Bhediya) উল্লেখযোগ্য সাফল্য না পেলেও সপ্তাহের শেষে তুলনামুলক ভাবে ভালো ফল করেছে বরুণ ধাওয়ান অভিনীত এই হরর কমেডি। সপ্তাহ শেষে ছবিটির সংগ্রহে ৪৩ কোটি ৬৭ লক্ষ টাকা বলে জানিয়েছেন ছবির নির্মাতারা। যদিও সামগ্রিক ভাবে এখনও বক্স অফিসে সফল এই কথা বলা যাচ্ছে না।

উল্লেখ্য মুক্তির পর প্রথম দিন অক্ষয় অভিনীত “দৃশ্যম ২”এর কাছে কঠোর প্রতিযোগীতার মুখে পড়ে মাত্র ১২.৬ কোটি টাকা আয় করে “ভেড়িয়া”। তবে বক্সঅফিসে ততটা সাফল্য না পেলেও সমালোচকদের কাছ থেকে প্রথম দিনই ছবিটি ইতিবাচক প্রতিক্রিয়া আদায় করে নেয়। ফলত সপ্তাহ শেষে ছবিটি তুলনামুলক ভালো ফল করবে বলেই আশা ছিল ছবির নির্মাতাদের। সোমবার “ভেড়িয়া”র নির্মাতারা জানিয়েছেন মুক্তির পর প্রথম দিন সারা বিশ্বে ছবিটি ১২.৬ কোটি টাকা আয় করেছে। এরপর দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার ছবিটি ১৪.৬ কোটি টাকা আয় করে। এবং তৃতীয় দিন অর্থাৎ রবিবার ছবিটি ১৭ কোটি টাকার ব্যাবসা করেছে। সব মিলিয়ে প্রথম উইকএন্ডে বরুণ ধাওয়ান অভিনীত “ভেড়িয়া” মোট ৪৩ কোটি ৬৭ লক্ষ টাকা আয় করেছে।

প্রসঙ্গত “ভেড়িয়া” ছবিটি একটি হরর-কমেডি ছবি। এই ছবিতে বরুণ ধাওয়ানের পাশপাশি অভিনয় করেছেন কৃতি স্যানন। “ভেডিয়া” ছবিতে একজন নেকড়ে মানুষের চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, এবং কৃতি শ্যানন একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন। শক্তিশালী চিত্রনাট্য এবং উন্নত ভিএফএক্সের কারনে প্রশংসিত হয়েছে “ভেড়িয়া”। ছবিটি পরিচালনা করেছেন অমর কৌশিক। এবং প্রযোজনা করেছেন ম্যাডক ফিল্মস এবং জিও স্টুডিও।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক