অশান্ত সুদানে সেনার গুলিতে হত তিন

গুলি চালনার খবর অস্বীকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে প্রতিবাদ-বিক্ষোভ লক্ষ্য করে চলল গুলি। প্রাণ হারিয়েছেন তিনজন। আহত শতাধিক। ঘটনাটি ঘটে রাজধানী খার্তুমে, শনিবার। বিক্ষোভকারীদের হাতে ছিল সুদানের জাতীয় পতাকা। গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে তাঁরা সরব হন। স্লোগান তোলেন- ‘আমরা সামরিক শাসন চাই না’। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী গুলি চালনার অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা বলেন, বিক্ষোভকারীরা নিরাপত্তাবাহিনীর ওপর অতর্কিতে হামলা চালালে বাহিনী আত্মরক্ষার্থে গুলি চালায়।

খার্তুমের রেসিসট্যান্স কমিটির সদস্য শাহিন আল শাহিফ একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, শান্তিপূর্ণ প্রতিবাদ-মিছিল লক্ষ্য করে সেনাবাহিনী গুলি চালালে তিনজন প্রাণ হারান। আহত একশোর বেশি। এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রতিবাদ-বিক্ষোভ থেকে স্পষ্ট যে জেনারেলর বুরহান দেশবাসীর সমর্থন হারাচ্ছেন। অবিলম্বে জেনারেলের ইস্তফা দেওয়া উচিত। যদিও জেনারেল ইস্তফার দাবি নাকচ করে দিয়েছেন।

সেনাবাহিনী ক্ষমতা দখলের পর সুদানে এখনও পর্যন্ত ১০জনের বেশি প্রাণ হারিয়েছেন। ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ।  জনসাধারণের গতিবিধিও নিয়ন্ত্রিত। সেই নিয়ন্ত্রণ অস্বীকার করে কয়েক হাজার মানুষ শনিবার পথে নামেন। সুদানের পরিস্থিতির দিকে নজর রেখেছে আমেরিকা ও তার মিত্রদেশ। নজর রেখেছে জাতিসঙ্ঘ এবং আন্তর্জাতিকমহল।

প্রসঙ্গত উল্লেখ্য গত সপ্তাহের শুরুর দিকে প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক-সহ মন্ত্রিসভার একাধিক সদস্যকে সেনাবাহিনী গৃহবন্দি করে। ঘটনার দিন সেনার গুলিতে প্রাণ হারান সাতজন। সেনাশাসনে কার্যত জ্বলছে ওই দেশ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিমান পরিষেবা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার