ডিএলএড প্রশ্নপত্র ফাঁস, তদন্ত কমিটি গড়ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ

ফাঁস হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের ডিএলএড (D.EL.ED) প্রশ্নপত্র, অভিযোগ এমনটাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফাঁস হয়েছে ডিএলএড (D.EL.ED) প্রশ্নপত্র, অভিযোগ এমনটাই। অভিযোগ, পরীক্ষার আগেই ফাঁস হয়েছিল প্রশ্ন। এমনকি সেই প্রশ্নপত্র না কি ঘুরছিল সোশ্যাল মিডিয়াতেও! এই অভিযোগ উঠতেই তদন্ত কমিটি গঠন করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

সোমবার সাংবাদিক বৈঠক করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল। তিনি বলেন, কোনও পরীক্ষার আগে প্রশ্ন পাওয়া গেলে সেটাকে ফাঁস হওয়া বলে। পরীক্ষার সময় প্রশ্নপত্র দেখা যায়। সেই সঙ্গে তিনি বলেন, তবে এই অভিযোগ পর্ষদ হালকা ভাবে নেয়নি। ঘটনার উপযুক্ত তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সদস্যরা খতিয়ে দেখবেন ঘটনা। পর্ষদ চেয়ারম্যান বলেন, এই কাণ্ডে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। গৌতম পালের দাবি, পর্ষদের বদনাম করতেই এইসব কাজ ইচ্ছাকৃত ভাবে কেউ করে থাকতে পারে।

উল্লেখ্য, ডিএলএড পরীক্ষার্থীদের দাবি, ‘প্রশ্নপত্রের ৩ নম্বর থেকে অনেক প্রশ্নের মিল আছে’। কী করে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পর্ষদ। টেট দুর্নীতির অভিযোগের পরে এবার ডিএলএড প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়েও অভিযোগ উঠছে। এতেই নড়েচড়ে বসেছে পর্ষদ। পর্ষদ কর্তাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।

অন্যদিকে, পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে কেন্দ্রীয় ভাবে। প্রক্রিয়া স্বচ্ছ রাখতেই জেলায় জেলায় পর্ষদ অফিসে মৌখিক পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বলাই যায়, ডানা ছাঁটা হয়েছে পর্ষদের জেলার অফিসগুলির। তবে উত্তরবঙ্গে আলাদা জোন করে নেওয়া হতে পারে উত্তরবঙ্গের পরীক্ষার্থীদের ইন্টারভিউ। বাকি সকলের মৌখিক পরীক্ষা হবে পর্ষদের কেন্দ্রীয় কার্যালয়েই। সমস্ত প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করা হবে।

আষাঢ়েও ভারী বৃষ্টির দেখা নেই, আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় পুরুলিয়ার কৃষকরা

১০ কোটি ক্ষতিপূরণ চেয়ে অরূপের প্রাক্তন ভ্রাতৃবধূ জুঁইকে আইনি চিঠি শতদ্রুর

চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

‘সত্যি কথাটা বলেই দিতে…’, পুণের কেতন হত্যা মামলা নিয়ে গর্জে উঠলেন হিনা খান

মুখ ঢেকে কথা বলার শাস্তি, চলতি বিশ্বকাপে প্রথম নিষেধাজ্ঞা পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলে নাম লেখাচ্ছেন বীরভূমের কেষ্ট!

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’