‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘শুভেন্দুদার সঙ্গে আমার সম্পর্ক ভাল। দুঃসময়ে একমাত্র পাশে ছিলেন শুধুই শুভেন্দু দাদা’, আচমকাই মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র। আর তাঁর এই বক্তব্য এখন রাজ্য রাজনীতিতে জল্পনা বাড়িয়ে দিয়েছে। তবে কী কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়দের পথে এবার পা বাড়ালেন মহুয়াও! প্রশ্ন উঠতে শুরু করেছে। বিবিসি হিন্দিকে দেওয়া এক সাক্ষাৎকারে কৃষ্ণনগরের সাংসদ জানিয়েছেন, ‘শুভেন্দুদা আমার খুব ভাল বন্ধু। আমরা একসঙ্গেই ছিলাম। উনি আমাকে খুবই সমর্থন করতেন, পাশে দাঁড়াতেন। যখন করিমপুর থেকে আমি প্রথমে ভোটে দাঁড়াই কেউ তখন পাশে ছিল না। কিন্তু শুভেন্দুদা আমার পাশে দাঁড়ান। আমার জন্য প্রচার করেন। ২০১৪-তে আমার লোকসভার প্রার্থী হওয়ার কথা ছিল। কিন্তু কোনও কারণে টিকিট পায়নি সেবার। খুব কষ্ট হয়েছিল, সারারাত কেঁদে ছিলাম। তখন শুভেন্দুদাই বলেছিলেন, বোন তুমি কেঁদো না, আমি তোমার পাশে আছি। তাই ওনার সঙ্গে আবেগবশত একটা সম্পর্ক তৈরি হয়েছে।’

আরও পডুন: গ্রেফতারির ভয়ে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আর্জি মানস ভুঁইয়ার

মহুয়ার এই কথাগুলিই এখন কালীঘাট তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। কারণ বিদ্রোহ দেখিয়ে নতুন তৃণমূল গড়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। ঘাসফুল শিবির ছেড়ে অখ্যাত দল এনসিপিআই-তে যোগ দিয়েছেন কুড়ি জন সাংসদ। আরও দল ভাঙার আশঙ্কা যখন মাথাচাড়া দিচ্ছে। তখনই মহুয়ার মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা শুনে নানা জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

মহুয়া আরও জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের একটি সমস্যা রয়েছে। আমরা সবাইকে জায়গা দিয়ে দিই। ২০২৪-এর লোকসভা ভোটের সময়ে বলেছিলাম, তিন-চার বার সাংসদ হয়েছেন এমন নেতাদের আর টিকিট দেওয়া ঠিক হবে না। কিন্তু সেই কথা শোনা হয়নি। বাংলার বিধানসভার ভোটের সময়ে দলের সবদিক খতিয়ে দেখে প্রার্থীদের টিকিট দেওয়া উচিত ছিল। দলীয় নেতৃত্বের উচিত ছিল নেতাদের প্রকৃত শক্তি যাচাই করা। দল ও দলীয় প্রতীক ছাড়াই তাঁরা ভোটে জিততে সক্ষম কি না সেটা দেখা উচিত ছিল। কিন্তু মমতাদিদি দেখেন একজন নেতার ভোটে লড়ার মতো বয়স রয়েছে কিনা। যতদিন ভোটে লড়তে পারবেন ততদিন পর্যন্ত টিকিট দিতেই থাকেন তৃণমূলনেত্রী। উনি কাউকে সরিয়ে দিতে চাননা।’

‘সত্যি কথাটা বলেই দিতে…’, পুণের কেতন হত্যা মামলা নিয়ে গর্জে উঠলেন হিনা খান

মুখ ঢেকে কথা বলার শাস্তি, চলতি বিশ্বকাপে প্রথম নিষেধাজ্ঞা পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলে নাম লেখাচ্ছেন বীরভূমের কেষ্ট!

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

লরির সঙ্গে আটকে গেল বাইক, মর্মান্তিক পরিণতি যুবতীর

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ