মুখ ঢেকে কথা বলার শাস্তি, চলতি বিশ্বকাপে প্রথম নিষেধাজ্ঞা পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ ঢেকে কথা বলায় আগেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল। এবার এক ম্যাচের জন্য প্যারাগুয়ের মিডফিল্ডার মিগেল আলমিরনকে নিষিদ্ধ করল ফিফা। চলতি বিশ্বকাপে আলমিরন-ই হলেন প্রথম খেলোয়াড়, যিনি নিষেধাজ্ঞার শাস্তি পেলেন।এই শাস্তির বিরুদ্ধে কোনও আবেদন জানানো যাবে না। ফলে আগামী ২৬ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে আলমিরনকে পাচ্ছে না প্যারাগুয়ে। ২ ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে তিন নম্বরে রয়েছে দলটি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে না জিতলে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হবে।

গত শনিবার (২০ জুন) সান ফ্রান্সিসকোতে  গ্রুপ লিগের খেলায় তুরস্কের মুখোমুখি হয়েছিল প্যারাগুয়ে। ম্যাচের ৬৫ সেকেন্ডেই ১-০ গোলে এগিয়ে গিয়েছিল লাতিন আমেরিকার দেশটি।  প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ের স্ট্রাইকার পিত্তাকে মাঝমাঠে ফাউল করা হলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। একে অন্যের দিকে তেড়ে যান। রেফারি ইভান বার্তোন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জটলার মধ্যেই মুখ ঢেকে তুরস্কের রাইটব্যাক মের্ত মুলদুরেরকে কিছু বলেছিলেন প্যারাগুয়ের মিগেল আলমিরন। ভিএআর দেখে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। আলমিরন লাল কার্ড দেখায় দ্বিতীয়ার্ধে ১০ জনকে নিয়ে খেলতে হয় প্যারাগুয়েকে। যদিও তাতে জয় আটকায়নি। তুরস্ককে ১-০ গোলে হারিয়ে জয়ীর বেশে মাঠ ছাড়েন প্যারাগুয়ের খেলোয়াড়রা।

চলতি বিশেষ কাপে বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। তার মধ্যে অন্যতম হল মুখ ঢেকে কথা বললে লাল কার্ড দেখানো হবে। ২০২৫-২৬ মরশুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে বেনফিকার গিয়ানলুকা প্রেস্তিয়ান্নি ও রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রের মধ্যে এক বিতর্কিত ঘটনার পর এই নিয়ম চালু করা হয়। বর্ণবাদী কোনও মন্তব্য করার সুযোগ বন্ধ করতেই এই নিয়ম চালু হয়েছিল।

 

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলে নাম লেখাচ্ছেন বীরভূমের কেষ্ট!

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

লরির সঙ্গে আটকে গেল বাইক, মর্মান্তিক পরিণতি যুবতীর

শোয়েব আখতারের পরিবারে বড় ক্ষতি, দাদাকে হারিয়ে ভেঙে পড়লেন পাক-ক্রিকেটার

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ