গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ইংলিশবাজার: গ্রামের সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ। অভিযোগ উঠল একটি রাষ্ট্রয়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের বিরুদ্ধে। অভিযোগ তুলে গ্রাহক সেবা কেন্দ্রের সামনে বিক্ষোভে সামিল ১০টি গ্রামের শতাধিক বাসিন্দা বিক্ষোভ দেখাতে থাকে। মালদহর ইংলিশবাজার থানার(Englishbazar P.S.) কাজী গ্রাম গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর(Nityanandapur) এলাকার ঘটনা। জানা গেছে, সংশ্লিষ্ট এলাকায় একটি রাষ্ট্রয়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে‌। এই গ্রাহক সেবা কেন্দ্রের মালিক সত্যজিৎ লালা(Satyajit Lala) সরল গ্রামবাসীদের বোকা বানিয়ে বিভিন্ন ছলে লক্ষ লক্ষ টাকা তছরুপ করেছে বলে অভিযোগ।

সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর,শ্রীরামপুর, চন্ডিপুর সহ একাধিক গ্রামের বাসিন্দাদের ভুল বুঝিয়ে তাদের দীর্ঘদিন ধরে কষ্টের জমানো টাকা হাতের ছাপ নিয়ে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। প্রায় পাঁচ কোটি টাকার উপরে তছরুপ করেছে এই গ্রাহক সেবা কেন্দ্রের মালিক বলে অভিযোগ। এই মর্মে বুধবার গ্রামবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখান। এদিকে এক সপ্তাহ ধরে তালা বন্ধ রয়েছে এই গ্রাহক সেবা কেন্দ্রে।

লিখিত অভিযোগ জানানো হয়েছে থানায়। বাড়ি থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত সত্যজিৎ লালা। অবিলম্বে প্রশাসন এই বিষয়ে হস্তক্ষেপ করুক এবং খেটে খাওয়া মানুষরা যাতে তাদের টাকা ফিরে পায় তার আবেদন জানিয়েছেন বিক্ষোভকারীরা। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। পলাতক ওই ব্যাংক সেবা কেন্দ্রের কর্ণধারকে খুঁজছে পুলিশ।কতদিন থেকে কতজন গ্রাহকরা ,কত টাকা রেখেছিল তার সম্পূর্ণ তথ্য সংগ্রহ করছে পুলিশ।গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্ণধারের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করছে পুলিশ।

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

অপেক্ষার অবসান! এসে গেল ৬.৯ ইঞ্চির HD+ LCD স্ক্রিন-সহ Redmi 17C5G, কত দাম?

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

১০০ বছর পর নবরাত্রিতে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ, ভাগ্যের দরজা খুলবে ৭ রাশির জাতকদের

৬০০০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা! পুজোর মুখে নতুন স্মার্টফোন আনছে Samsung

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং