হিজাব বিরোধী আন্দোলনের পিছনে আমেরিকার উস্কানি, অভিযোগ ইরানের

যদিও ইরানের বিদেশ মন্ত্রকের অভিযোগ অস্বীকার করেছেন  হোয়াইট হাউসের মুখপাত্র।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হিজাব বিরোধী আন্দোলনে ফুঁসছে আয়াতুল্লা আলি খামেইনির দেশ। বিক্ষোভকারীদের গ্রেফতার করে এবং মৃত্যুদণ্ড দিয়েও আন্দোলন দমানো যাচ্ছে না। উল্টে সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই আন্দোলন ছড়িয়ে পড়েছে। আর দেশজুড়ে হিজাব বিরোধী আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলির ইন্ধন রয়েছে বলে সোমবার অভিযোগ করেছেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র নাসির কানানি।

সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদের নামে দেশজুড়ে যে হিংসাত্মক আন্দোলন চলছে তার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলির মদত রয়েছে। এছাড়া আমেরিকার বেশ কিছু বন্ধু দেশও ওই আন্দোলনে ইন্ধন জুগিয়ে চলেছে। হিজাব বিরোধী আন্দোলনে যে পশ্চিমা দেশগুলির মদত রয়েছে সে সংক্রান্ত তথ্য-প্রমাণও আমরা জোগাড় করেছি।’ যদিও ইরানের বিদেশ মন্ত্রকের অভিযোগ অস্বীকার করেছেন  হোয়াইট হাউসের মুখপাত্র।

গত সেপ্টেম্বর মাসে হিজাব না পরার অপরাধে ২২ বছর বয়সী কুর্দিস তরুণী মাহশা আমিনিকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশি হেফাজতে তাঁর মৃত্যু হয়। আর ওই খবর ছড়িয়ে পড়তেই ইরানজুড়ে শুরু হয় হিজাব বিরোধী আন্দোলন। সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের ক্রীড়াবিদ সহ সেলেবরাও পথে নেমেছেন। আন্দোলন দমাতে দমনপীড়নের পথ বেছে নিয়েছে ইরান সরকার। ইতিমধ্যে ১৪ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। ছয় বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যদিও তাতে পিছু হঠছেন না আন্দোলনকারীরা।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক