বিয়েতে গান বাজানো ‘অপরাধ’, ২ জনকে গুলি করে মারল তালিবান

অন্যদিকে, শনিবার রাতে কাবুল বিমানবন্দরের মধ্যেই তালিবানরা প্রকাশ্যে গুলি চালিয়েছে বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের আসরে গান বাজানোর অপরাধে তালিবানের হাতে প্রাণ দিতে হল দুই আফগান যুবককে। জানা গিয়েছে, তালিবান আতঙ্কের মধ্যেই আফগানিস্তানের কাবুলে একটি বিয়ের আসর বসেছিল। বিবাহ অনুষ্ঠান উপলক্ষে ওই আসরে জোরে গান বাজছিল। হঠাৎই ওই আসরে এসে উপস্থিত হয় বেশ কয়েকজন তালিবান। তারা এসেই প্রথমে গান বাজানোয় আপত্তি জানায়। তাদের আপত্তি কেউ গ্রাহ্য না করলে তারা প্রকাশ্যে গুলি চালাতে শুরু করে। তালিবানদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই আফগান যুবকের। আহত হন আরও ৩ জন। 

 যদিও এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে তালিবান সরকারের মুখপাত্র জাবিদুল্লাহ। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘এই ধরণের কোনও ঘটনার খবর এখনও পর্যন্ত আমাদের কাছে আসেনি। তবে এটা বলতে তালিবান কখনও কোনও সংগীত প্রেমীকে হত্যা করতে পারে না। এটা তালিবানের নীতির বিরুদ্ধে।’

অন্যদিকে, শনিবার রাতে কাবুল বিমানবন্দরের মধ্যেই তালিবানরা প্রকাশ্যে গুলি চালিয়েছে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে, শনিবার রাতে কাবুল বিমানবন্দরের টিকিট কাউন্টারে খুব ভিড় ছিল। সেই ভিড় সামাল দিতেই গুলি চালিয়েছে তালিবান নিরাপত্তা রক্ষীরা।  

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার