মোবাইল নম্বরের জন্য KYC ভেরিফিকেশন বাধ্যতামূলক করতে চলেছে মোদি সরকার

খুব শীঘ্রই কেন্দ্র সরকার দেশের সব মোবাইল নম্বরের জন্য KYC ভেরিফিকেশন বাধ্যতামূলক করতে চলেছে। লক্ষ্য সাইবার ক্রাইমের ঘটনা কমানো।

Share:

নিজস্ব প্রতিনিধি: মোবাইল(Mobile) ফোন, ইন্টারনেট ও আধার কার্ডকে ব্যবহার করে দেশজুড়ে বেড়ে চলা সাইবার ক্রাইম(Cyber Crime), প্রতারণা ও জালিয়াতির ঘটনার ওপর রাশ টানতে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে মোদি সরকার(Modi Government)। এর জন্য ট্রাই(TRAI) বা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়াকে ব্যবহার করতে চলেছে কেন্দ্র সরকার। এই নয়া ব্যবস্থা লাগু হলে মোবাইলে কে ফোন করছে, কোথা থেকে ফোন করছে এবং কোন নম্বর থেকে ফোন করা হচ্ছে তা যেমন মুহুর্তের মধ্যে মোবাইলে ভেসে উঠবে তেমনি খুব সহজেই জানা যাবে ওই মোবাইল নম্বরটি কার নামে ইস্যু করা হয়েছে, তাঁর বাড়ি কোথায়। ফলে মোবাইল ফোন, ইন্টারনেট ও আধারকার্ডকে ব্যবহার করে দেশজুড়ে যে সাইবার ক্রাইন, প্রতারণা ও জালিয়াতির ঘটনা ঘটে চলেছে তার ওপর অনেকটাই রাশ টানতে পারবে কেন্দ্র সরকার। নিরাপদ হবে আমজনতার জীবন ও তাঁদের সঞ্চয়।  

আরও পড়ুন ‘দুয়ারে রেশন’ মামলায় সুপ্রিম স্বস্তি মমতা সরকারের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের করা সমীক্ষায় দেখা যাচ্ছে দেশজুড়ে সাইবার ক্রাইমের অন্যতম অঙ্গই হয়ে উঠছে আমজনতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা সাফ করে দেওয়া। বিভিন্ন নম্বর থেকে কল করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করছে জালিয়াতরা। বেশিরভাগ ক্ষেত্রেই সেই টাকা উদ্ধার করা যাচ্ছে না। কেননা দেখা যাচ্ছে সেই সব ঘটনায় টাকা পাচার করে দেওয়া হয়েছে বিদেশে। তার থেকেও বড় কথা যে সব নম্বর থেকে ফোন করে এইসব জালিয়াতির ঘটনা ঘটানো হচ্ছে তার বেশিরভাগই ভুয়ো মোবাইল নম্বর, যার কোনও অস্তিত্বই নেই।  এই ধরনের সাইবার ক্রাইম বা জালিয়াতি কিংবা প্রতারণার ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাওয়ার পরে পরেই সেই নম্বরটি ব্লক করে দিচ্ছে জালিয়াতরা। ফলে সেই নম্বরের আর কোনও খোঁজও পাওয়া যাচ্ছে না। তখন ফের নতুন নম্বর দিয়ে নতুন শিকার ধরার খেলা শুরু করছে তাঁরা। ফলে বেশ কিছু ক্ষেত্রে অপরাধী সনাক্ত করার কাজও কঠিন হয়ে যাচ্ছে তদন্তকারীদের পক্ষে। এবার এই সমস্যারই সমাধান করতে চলেছে মোদি সরকার।

আরও পড়ুন বাংলাতেও হবে ভারত জোড়ো যাত্রা, আসতে পারেন রাহুল গান্ধিও

জানা গিয়েছে, এই অপরাধচক্রকে ঠেকাতে কেন্দ্র সরকার ব্যবহার করতে চলেছে ট্রাইয়ের পরিকাঠামো। খুব শীঘ্রই কেন্দ্র সরকার দেশের সব মোবাইল নম্বরের জন্য KYC ভেরিফিকেশন বাধ্যতামূলক করতে চলেছে। আধার বেসড ভেরিফিকেশন ও সিম বেসড ভেরিফিকেশনের দুটি পৃথক উপায় নিয়ে আসছে কেন্দ্র। নয়া নিয়মে আধার কার্ডের সঙ্গে সব মোবাইল নম্বর লিঙ্ক থাকবে। এই নিয়ম চালু হলে কোনও ব্যক্তি কল করলে সেই ব্যক্তির নম্বরের সঙ্গেই নাম ভেসে উঠবে স্ক্রিনে। আধার কার্ডে(Aadhar Card) যে নাম রয়েছে সেই নামই দেখানো হবে। এর ফলে যে কেউ আর নিজেদের খুশিমতো কোনও নম্বরে ইচ্ছামতো নাম সেট করতে পারবে না। আধারে যে নাম থাকবে সেই নামই দেখাবে মোয়াবিলে। এই প্রযুক্তি ট্রাই কেন্দ্র সরকারকে ব্যবহার করতে দেবে। মোবাইলে কল এলেই এবার থেকে ভেসে উঠবে যার নামে ওই মোবাইল নম্বর আধার কার্ডের সঙ্গে লিংক করানো হয়েছে তাঁর ছবি। আর সেই কারণেই বাধ্যতামূলক করা হচ্ছে মোবাইল নম্বরের KYC ভেরিফিকেশন।  এবার থেকে নতুন সিম কেনার সময়েই গ্রাহকদের ছবি তোলা হবে। কল করলে সেই ছবি ভেসে উঠবে অপর প্রান্তে থাকা ব্যক্তির ফোনে। এই ভাবে কেউ ফোন করলে খুব সহজেই সেই ব্যক্তিকে সনাক্ত করা যাবে। সিম কেনার সময় যে ছবি তোলা হবে সেটাই ফোনের স্ক্রিনে দেখানো হবে। কেন্দ্রের নতুন নিয়ম লাগু হলে ফোনে কোনও কল এলে দ্রুত তা শনাক্ত করা যাবে। ফলে কলার কোনও ভাবেই নিজের পরিচয় গোপন করতে পারবে না।

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা