প্রায়ই জ্বর-সর্দিতে ভোগেন, ক্যানসারের উপসর্গ নয়ত, জেনে নিন এখনই  

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাম্প্রতিক কালে একটি অতি পরিচিত অসুখ হল ক্যানসার। আমাদের শরীরের একটি নিয়মিত প্রক্রিয়া হল কোষ বিভাজন। কিন্তু যখন কোনও অংশে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন তখন সেই অংশে ক্যানসার দেখা দেয়। বিশ্বসাস্থ্য সংস্থার মতে বর্তমানে বিশ্বজুড়ে একটা বড় সংখ্যক মানুষ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। ২০২০ সালে সারা বিশ্বে প্রায় ১০ মিলিয়ন মানুষ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। কখন কার শরীরের কোন অংশে নিঃশব্দে বাসা বাঁধছে এই মারণ রোগ তা একপ্রকার আতঙ্ক হয়ে দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে ফুসফুস, স্তন, প্রস্টেট, কোলন, জরায়ুর মত জায়গায় নিরবে বাসা বাঁধে এই মারণ ব্যাধি। এমনকি অনেকে অস্থি মজ্জার ক্যানসারেও আক্রান্ত হন। এর পাশপাশি ক্যানসারের আরও একটি প্রকার হল রেক্টাল ক্যানসার। ২০২২ সালে এখনও পর্যন্ত বিশ্বজুড়ে শুধুমাত্র রেক্টাল ক্যানসারেই (Rectal cancer) আক্রন্ত রোগীর সংখ্যা ১.৯৩ মিলিয়ন মানুষ। চিকিৎসকদের মতে শুরুতেই যদি ক্যানসার ধরা পড়ে যায় তবে চিকিৎসার মাধ্যমে রোগী সুস্থ হয়ে ওঠেন। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই এই মারণ ব্যধির লক্ষন গুলি (Symptoms) বোঝা যায় না।

রেক্টাল ক্যানসারের উপসর্গ

রেক্টাল ক্যানসারের উপসর্গ গুলির মধ্যে অন্যতম জ্বর সর্দি (Cough and cold) কাশির প্রকোপ। বিশেষজ্ঞদের মতে রেক্টাল ক্যানসারে আক্রান্তরা ঘন ঘন জ্বর সর্দি কাশিতে ভোগেন। এবং বেশির ভাগ ক্ষেত্রেই তা সাধারন জ্বর সর্দি কাশি ভেবে গুরুত্ব দেওয়া হয় না।

রেক্টাল ক্যানসারের আরও একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপসর্গ হল পিঠে ও কোমোরে ব্যাথা। এক্ষেত্রেও অনেক সময় গুরুত্ব দেওয়া হয়না। ক্লান্তির জন্য পিঠে ও কোমরে ব্যাথা হচ্ছে বলে মনে করা হয়।

এছাড়া রেক্টাল ক্যানসারের ক্ষেত্রে মলের পরিবর্তন হয়। কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, মলের সঙ্গে রক্তপাত হয়। এমনকি ঘনঘন ডায়রিয়া ও গ্যাস্ট্রিকের (Gastric) সমস্যা দেখা দেয়।

রেক্টাল ক্যানসার প্রতিরোধের উপায়

গবেষকদের মতে নিয়মিত মাছ খেলে রেক্টাল ক্যানসারের ঝুঁকি অনেকটাই কম হয়। তাই সপ্তাহে অন্তত পক্ষে তিন দিন খাদ্য তালিকায় যেকোন রকম মাছ রাখা অতি প্রয়োজন।

এছাড়া যারা নিয়মিত মদ্যপান করেন তাদের ক্ষেত্রে ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তাই মদ্যপান অবিলম্বে ত্যাগ করা প্রয়োজন।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক