আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুন্দরবন পৃথক জেলা হবেই, আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: সুন্দরবনকে (Sundarban) আলাদা জেলা (District) করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের (Hingalganj) সভা থেকে এই ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। যদিও কবে পৃথক জেলা হবে সে বিষয়ে এদিন জানাননি তিনি।

এদিন হিঙ্গলগঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি সুন্দরবন নতুন জেলা করছি।’ আর সেই সঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন সুন্দরবন অঞ্চলের মানুষকে প্রশাসনিক কাজের জন্য অনেকটা দূরে যেতে হয়। পাশাপাশি সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ, সন্দশখালি, মিনাখাঁ এলাকায় যাতে আরও বেশি সুস্বাস্থ্য কেন্দ্র হয়, সেই বিষয়টি দেখার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় হিঙ্গলগঞ্জে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন। শিলান্যাসও করেন বেশকিছু প্রকল্পের। নটি জেটি ঘাটের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। সুন্দরবনে ১৫ কোটি ম্যানগ্রোভ লাগানো হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে সুন্দরবন মাস্টার প্ল্যান পাঠানো হচ্ছে বলে জানান রাজ্যের প্রশাসনিক প্রধান।

প্রসঙ্গত সুন্দরবনের মানুষের রুজি রুটির জন্য সেখানে পর্যটনশিল্পকে আরও সাজিয়ে তুলছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের মত এই জেলায়ও হোম স্টে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সুন্দরবন অঞ্চলের মানুষকে হোম স্টে তৈরি করতে টাকা দেওয়া হবে সরকারের তরফে। পর্যটকরা সুন্দরবনে ঘুরতে এসে সেই হোম স্টে তে থাকলে রোজগার হবে সেখানাকার মানুষের। সবমিলিয়ে ব-দ্বীপ অঞ্চলের মানুষের আর্থ সামাজিক উন্নয়নে রাজ্য সরকার যে আন্তরিক এদিন তা বুঝিয়ে দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আপাতত মুখ্যমন্ত্রীর পৃথক জেলার ঘোষণা কার্যকর হওয়ার দিকে তাকিয়ে রয়েছেন সুন্দরবনবাসী।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ