স্বাস্থ্য সম্পর্কিত বড় ঘোষণা ক্যাটরিনার

তাঁর ইনস্টাগ্রামেও ফিটনেস থাকা এবং স্বাস্থ্যকর খাওয়ার একাধিক ছবি পোস্ট করেই চলেন নায়িক। সম্প্রতি, ক্যাটরিনা কাইফ উদ্যোক্তা হিসাবে অবতীর্ণ হলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের ‘ডিভাও কি রানি’ ক্যাটরিনা কাইফ। বিদেশী অভিনেত্রী হয়েও বলিউডে একেবারে জাঁকিয়ে রাজত্ব করছেন তিনি। আধো আধো হিন্দি ভাষা আয়ত্ত করেই ভক্তদের মনে রাজত্ব করছেন তিনি। ৪০ বছর বয়স, কে বলবে? তাঁর রূপে ও গুণে মুগ্ধ গোটা দেশ। তবে গত বছরেই সকল পুরুষের হৃদয় ভেঙে বিয়ে করে নেন অভিনেতা ভিকি কৌশলকে। বয়সে ছোট হলেও দারুণ সংসার তাঁদের। ক্যাটরিনা কাইফ, একটি ব্র্যান্ড নাম। দেখতে দেখতে এক বছর হতে চলল তারকা দম্পতির বিয়ের বয়স।

ইতিমধ্যেই বিয়ের পরে ১ টি ছবি মুক্তি পেয়ে গিয়েছে নায়িকার, ফোনভূত। তবে অভিনেতা বা অভিনেত্রীরা এখন শুধু নিজেদেরকে অভিনয়েই বেঁধে রাখেন না। পাশাপাশি এখন একগুচ্ছ ব্যবসার মালিকও তাঁরা। যেমন, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন প্রমুখ। তবে ব্যবসার দিক দিয়ে প্রথমেই কিন্তু নাম আসে ক্যাটরিনা কাইফের। হ্যাঁ, তাঁর কসমেটিক্স ব্র্যান্ডের বয়সও দেখতে দেখতে ৩ বছরে পা রাখল। তবে এবার তাঁর ব্যবসায়িক মুকুটে যোগ হল নয়া পালক। কাজের সময়সূচী তে তিনি যতই ব্যস্ত থাকুক না কেন, ওয়ার্কআউট করতে কখনই মিস করেন না অভিনেত্রী। তাঁর ইনস্টাগ্রামেও ফিটনেস থাকা এবং স্বাস্থ্যকর খাওয়ার একাধিক ছবি পোস্ট করেই চলেন নায়িক। সম্প্রতি, ক্যাটরিনা কাইফ উদ্যোক্তা হিসাবে অবতীর্ণ হলেন।

শুনলে চমকে যাবেন, অভিনেত্রী সম্প্রতি স্বাস্থ্য বিষয়ক প্রোডাক্টে বিনিয়োগ করতে প্রস্তুত হয়েছেন। ক্যাটরিনা জনপ্রিয় গ্রীষ্মকালীন পানীয় ব্র্যান্ডের সঙ্গে তাঁর ১৬ বছরের সম্পর্ক শেষ করেছেন। কারণ তিনি স্বাস্থ্য ও সুস্থতার ক্ষেত্রে তাঁর পরবর্তী বড় ঘোষণা করেছেন। নতুন উদ্যোক্তা যাত্রা শুরু করছেন ক্যাটরিনা। কাইফের ঘনিষ্ঠ একটি সূত্র পিঙ্কভিলাকে বলেছেন, “মেকআপের মতোই, ক্যাটরিনা কাইফ তাঁর স্বাস্থ্য এবং ফিটনেসের জন্য সুপরিচিত। তাই এবার তিনি এমন কিছু আবিষ্কার করতে চলেছেন যা ক্যাটরিনার ব্যক্তিত্বের সঙ্গে মিলে যায়।” কয়েক মাস আগে পিঙ্কভিলার সঙ্গে একচেটিয়া সাক্ষাৎকারে, ক্যাটরিনা কাইফ বলেছিলেন, “আমি মনে করি আমার ব্র্যান্ড ভারতের প্রথম মেকআপ ব্র্যান্ড যেটির মালিক একজন সেলিব্রিটি। আমার ব্র্যান্ড সম্পর্কে আমি সবসময় যে আত্মবিশ্বাস পেয়েছি।”

‘খ্রিস্টানদের সংখ্যা বাড়াতে বেশি করে সন্তান জন্ম দিন,’ মার্কিনিদের পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুন করল ছেলে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক