মহিষাদলের স্কুলে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধ পড়ুয়া ও অভিভাবকদের

Share:

নিজস্ব প্রতিনিধি,মহিষাদলঃ স্কুলে অস্বাস্থ্যকর পরিবেশ, স্কুলে তালা ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ পড়ুয়া-অভিভাবকদের। তড়িঘড়ি বৈঠক প্রশাসনের।
নির্মল বিদ্যালয়, ডেঙ্গু সচেতনতার প্রচার সরকারি উদ্যোগে করা হলেও মহিষাদলের(Mahisadal) রামবাগ দক্ষিণ পল্লী প্রাথমিক বিদ্যালয়ের ছবিটা একেবারে অন্য রকম। স্কুলের সামনে নোংরা জল জমে রয়েছে। ছড়াচ্ছে দূরগন্ধ। অস্বাস্থ্যকর পরিবেশে পড়ুয়াদের খাওয়ানো হচ্ছে মিড ডে মিল,এমনকি নোংরা দুর্গন্ধ জলের ওপর দিয়ে গিয়ে পানীয় জল খেতে হচ্ছে। দীর্ঘদিন স্থানীয় প্রশানকে জানিয়েও কোন সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার স্কুলের গেটে তালা দিয়ে, রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন পড়ুয়া থেকে অভিভাবকরা।

অভিভাবকদের অভিযোগ, স্কুলে অস্বাস্থ্যকর পরিবেশের কারনে ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কাজ না হওয়ায় বাধ্য হয়ে এই ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়। স্থানিয় বিডিও(BDO) যোগেশ চন্দ্র মন্ডল, বিধায়ক(MLA) তিলক কুমার চক্রবর্তী জানান, এই সমস্যা দূর করার জন্য আমরা স্থানীয় মানুষের সাথে আলোচনা করেছি। স্কুলের চারপাশে নতুন বাড়ি তৈরি হয়ে যাওয়ার কারনে ড্রেন ব্যবস্থা করা যাচ্ছে না। যাতে দ্রুত সমস্যা দূর করা যায় তার ব্যবস্থা কর হচ্ছে।

এদিন তড়িঘড়ি করে পঞ্চায়েত(Panchayet) সমিতিতে বৈঠকে বসেন বিধায়ক, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষরা। অভিভাবকদের স্পষ্ট দাবি, এই সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।স্থানীয় মানুষের অভিযোগ হল, এর আগেও ওই বিদ্যালয়ের নিকাশি ব্যবস্থা নিয়ে বৈঠকে বসেছিল স্থানীয় প্রশাসন। কিন্তু সেই বৈঠকেও সমাধান সূত্র বের হয়নি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের