আইনি জটিলতা কাটিয়ে আবারও শুরু হল দুয়ারে রেশন

'দুয়ারে রেশন' প্রকল্প দ্রুত চালু করতে বলে খাদ্য দফতর নোটিস দিয়েছিল জেলাশাসকদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও রাজ্যে শুরু হল দুয়ারে রেশন (DUARE RATION) প্রকল্প। কলকাতা হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে  রাজ্য সরকারের এই প্রকল্প চালাতে আর কোনও আইনি বাধা নেই। সম্প্রতি এমনই নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। তারপরে ‘দুয়ারে রেশন’ প্রকল্প দ্রুত চালু করতে বলে খাদ্য দফতর নোটিস দিয়েছিল জেলাশাসকদের।

‘দুয়ারে রেশন’ প্রকল্পকে খাদ্যের অধিকার আইনের পরিপন্থী, বলে চিহ্নিত করে তা বন্ধ করার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। অবশেষে এই মামলায় স্বস্তি পেল রাজ্য। উল্লেখ্য, ২০২১ সালের ১৬ নভেম্বর থেকে ‘দুয়ারে রেশন’ প্রকল্প শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। আজ, শুক্রবার বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামে দুয়ারে রেশন প্রকল্পের ছবি ধরা পড়ল সাংবাদিকদের ক্যামেরায়। এদিন সমস্ত গ্রাহকদের ‘দুয়ারে’ এসে রেশন সামগ্রী দেওয়া হয়।

আরও পড়ুন: সরকারি প্রকল্পের টাকা দিতে ঢিলেমি করছে ব্যাঙ্ক, কড়া বার্তা মুখ্যসচিবের 

এলাকার বাসিন্দা দীপক বাগদী বলেন, ‘দুয়ারে রেশন প্রকল্প বন্ধ থাকার জন্য আমাদের রেশন দোকানে গিয়ে রেশন সামগ্রী নিতে হত। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে পুনরায় দুয়ারে রেশন প্রকল্প চালু হওয়ায় আমরা খুব খুশি’।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শীতকালীন অধিবেশন থেকে বলেছিলেন, মানুষের সুবিধার জন্যই দুয়ারে রেশন প্রকল্প। এতে বেশিরভাগেরই আপত্তি নেই। তিনি বলেছিলেন, ৯৯ শতাংশ মানুষ ভালো থাকলেও ১ শতাংশ ভাবছে, কাউকে খেতে না দিয়ে নিজেই খাবে। এই মনোভাব বরদাস্ত করা হবে না জানিয়ে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, রাজ্যের সিদ্ধান্ত না মানলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি ছিল, ডিলারদের ৪৮০ কোটি টাকা দেওয়া হয়েছে ইনসেনটিভ হিসেবে। এখানে কোনও জোরজবরদস্তি বরদাস্ত করা হবে না। তার জন্য আইনত যতদূর যেতে হয়, তা যেতে প্রস্তুত রাজ্য। সেই মামলাতেই ‘সুপ্রিম স্বস্তি’ মিলেছিল রাজ্যের।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের