মরুশহরে ভারত বনাম নিউজিল্যান্ডের ‘ডু ওর ডাই’ ম্যাচে কী বার্তা দিলেন ‘বস’?

তবে শুধু বোল্টই নয়, মিচেল স্যান্টনার, ইস সোধিদের দিকেও নজর রাখতে হবে বিরাটদের। বাড়তি চিন্তা ব্যাটিং কেন উইলিয়ামসন, কোনওয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘণ্টা পরই ‘ডু অর ডাই’ ম্যাচে নামতে চলছে ভারত। প্রতিপক্ষ হল নিউজিল্যান্ড। যারাও টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে। ফলে দু’পক্ষের কাছেই এই ম্যাচটা বলতে গেলে একপ্রকার মরণ-বাঁচণ ম্যাচ। যে হারবে তারই আজ বিদায় নিশ্চিত। মরু শহরে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ গ্রুপ লিগে থেকেও ফাইনালের মত গুরুত্বপূর্ণ। তাই অধীর আগ্রহে বসে রয়েছে ফ্যানেরা। পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে বিশ্বকাপের মত টুর্নামেন্টে হেরে বিরাট কোহলি অ্যান্ড কোংকে শুনতে হয়েছে অনেক কটূ কথা।

তবে আজকের হাইভোল্টেম ম্যাচে ভারতের হয়ে গলা ফাটালেন টলিউডের ‘বস’ জিৎ। রবিবার দ্বিতীয় হুগলি সেতুর শ্যুটিং চলাকালীন সোশ্যাল মিডিয়াতে নিজের অনুরাগীদের সঙ্গে আলাপ চারিতার মাঝেই একটি বিশেষ বার্তা দেন তিনি। জিৎ জানান, ‘হ্যালো বন্ধুরা আজকের ভিডিও শুধুমাত্র ভারতীয় ক্রিকেট দলের জন্য। বিশ্বকাপের খেলায় আজকে নিউজিল্যান্ডের মুখোমুখি ভারত। আর ভারতকে কামব্যাক করতেই হবে। তাই সবাই বল ইন্ডিয়া ইন্ডিয়া।’ নিজের প্রযোজনা সংস্থার আগামী ছবি ‘রাবণ’ অভিনয় করতে দেখা যাবে জিৎকে। সেই ছবির শ্যুটিং চলছে দ্বিতীয় হুগলি সেতুতে। শহরের নানা প্রান্তেই চলছে ‘রাবণ’-এর শ্যুটিং।

অপরদিকে মরু শহরে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে উত্তেজনা রয়েছেই। গত শনিবার সাংবাদিক সম্মেলনে এসে ট্রেন্ট বোল্ট বলেছিলেন, তিনি ভারতের বিরুদ্ধে শাহিন আফ্রিদির মতো বোলিং করতে চান। তাই কিউয়ি পেসারকে নিয়ে আলাদা করে ভাবতে বাধ্য হচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। কারণ, এই ধরনের বড় এবং গুরুত্বপূর্ণ ম্যাচে সামান্য ভুলই সমস্ত হিসেব বদলে দিতে পারে। তবে শুধু বোল্টই নয়, মিচেল স্যান্টনার, ইস সোধিদের দিকেও নজর রাখতে হবে বিরাটদের। বাড়তি চিন্তা ব্যাটিং কেন উইলিয়ামসন, কোনওয়ে।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান