INDIA-BANGLADESH ODI SERIES: সাকিবের ঘূর্ণিতে ১৮৬ রানে গুটিয়ে গেল ভারত

মিরপুর স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান টাইগার অধিনায়ক লিটন দাস। 

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের ব্যাটিং লাইন আপ। নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারলেন না রোহিত শর্মা-বিরাট কোহলিরা। একমাত্র উইকেটরক্ষক লোকেশ রাহুলের (৭৩ বলে ৭০) লড়াকু মনোভাবের কারণে ১৮৬ রানে পৌঁছতে পেরেছে সফরকারী দল। 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রবিবার সকালে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করতে থাকেন মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদি হাসান মিরাজরা। ষষ্ঠ ওভারের মাথায় মিরাজকে রিভার্স সুইপ করতে গিয়ে বলের লাইন মিস করেন শিখর ধাওয়ান। ব্যাটে লেগে স্ট্যাম্প ছিটকে দেয় বল। মাত্র সাত রান করে সাজঘরে ফেরেন ভারতের ওপেনিং ব্যাটসম্যান। এর পরে রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বিরাট কোহলি। কিন্তু একাদশতম ওভারে আক্রমণে এসে দুজনের জুটি ভাঙেন সাকিব আল হাসান। দ্বিতীয় বলেই ভারত অধিনায়কের স্ট্যাম্প ছিটকে দেন তিনি। ৩১ বলে ২৭ রান করে ফেরেন রোহিত শর্মা। ওভারের চতুর্থ বলে একস্ট্রা কভারে বাজপাখির মতো ঝাঁপিয়ে পড়ে কোহলির ক্যাচ লুফে নেন টাইগার অধিনায়ক লিটন দাস। মাত্র নয় রান করে ফিরতে হয় বিরাটকে। ৪৯ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পরে যায় সফরকারী দল।

এক ওভারে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে এর পরে এগিয়ে নিয়ে যান শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল। দুজনে জুটি বেঁধে ৫৬ বলে ৪৩ রান তোলার পরে আঘাত হানেন এবাদাত হোসেন। তাঁর শর্ট বল সোজা আকাশে তুলে দেন আইয়ার (২৪)। সহজ ক্যাচ লুফতে ভুল করেননি মুশফিকুর রহিম। ওয়াশিংটন সুন্দরকে সঙ্গে নিয়ে দলকে দেড়শো রানের গণ্ডি পার করে দেন লোকেশ রাহুল। সাকিব আল হাসানের বলে এবাদত হোসেনের হাতে ক্যাচ তুলে বিদায় নেন সুন্দর (৪৩ বলে ১৯ রান)। চার বল খেলে কোনও রান না করে আউট হন শাহবাজ আমেদ। ৩৪ তম ওভারে সাকিবের বলে দুই ও শূন্য রানে সাজঘরে পেরেন শার্দুল ঠাকুর ও দীপক চাহার। ৭০ বলে ৭৩ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে এবাদত হোসেনের বলে সাজঘরে ফেরেন লোকেশ রাহুল। ৪২ ওভারের মাথায় এবাদত হোসেনের বলে মাহমুদুল্লাহের হাতে ক্যাচ দেন মহম্মদ সিরাজ। ৪১ ওভার ২ বলে ১৮৬ রানে শেষ হয় ভারতের ইনিংস। 

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন