বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  AI দুনিয়ার অন্যতম ক্ষমতাশালী মুখ তিনি। তাঁর সংস্থা Nvidia-র প্রযুক্তির উপর ভর করেই এগোচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্ব। কিন্তু এবার প্রযুক্তিগত সাফল্য নয়, ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কে জড়িয়ে শিরোনামে এসেছেন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া (NVIDIA)-এর CEO জেনসেন হুয়াং। চিনা গুপ্তচর হিসেবে সন্দেহ করা এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্বীকার করেছেন জেনসেন হুয়ং। শুধু তাই নয়  স্ত্রী-সন্তানের সঙ্গে যে তিনি প্রতারণা করেছেন সেই কথাও মেনে নিয়েছেন। কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ ইমেলে নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে চেয়েছেন ক্ষমা। গোটা ঘটনায় তোলপাড় আন্তর্জাতিক মহল। প্রশ্ন উঠছে, ব্যক্তিগত সম্পর্কের আড়ালে কি কোনও বড় প্রযুক্তিগত ষড়যন্ত্রের যোগ রয়েছে?  

কী লিখেছেন জেনসেন হুয়াং?

সংস্থার কর্মীদের উদ্দেশে পাঠানো একটি ইমেলে তিনি লিখেছেন, স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকতে পারেননি। তাঁর এই সিদ্ধান্তে স্ত্রী ও সন্তানরা আঘাত পেয়েছেন। নিজের কাজের জন্য কোনও অজুহাত দেবেন  না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। জেনসেনের কথায়, তাঁর পরিবার সারাজীবন তাঁকে ভালবাসা ও সমর্থন দিয়ে এসেছে। অথচ সেই পরিবারের বিশ্বাস ভেঙেছেন তিনি। স্ত্রী ও পরিবারের কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতে তাঁদের বিশ্বাস ফিরে পাওয়ার আশাও প্রকাশ করেছেন। পাশাপাশি Nvidia-র কর্মী, পরিচালন পর্ষদ, সহযোগী সংস্থা এবং শেয়ারহোল্ডারদের উদ্দেশে বলেছেন, তাঁরা তাঁর কাছ থেকে আরও ভাল আচরণ প্রত্যাশা করেন। 

কে এই অ্যালিস হুয়াং?

এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন অ্যালিস হুয়াং, যিনি হুয়াং লে নামেও পরিচিত। তিনি চিনের নাগরিক এবং সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার সংস্থা Megaspeed-এর শীর্ষ পদে কর্মরত ছিলেন। গত ২৯ অক্টোবর দ্য নিউ ইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির সন্দেহ, অ্যালিস চিনের হয়ে গুপ্তচরবৃত্তির সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগ, Nvidia-র উন্নত প্রযুক্তির AI চিপ সংক্রান্ত তথ্য বেজিংয়ের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা হয়েছিল।  তবে এই গুপ্তচরবৃত্তির অভিযোগ এখনও তদন্তের বিষয়। অ্যালিসের সঙ্গে তাঁর সম্পর্ককে স্বাভাবিক ব্যবসায়িক যোগাযোগের অংশ বলেই দাবি করেছেন জেনসেন। তাঁর বক্তব্য, অ্যালিস সম্পর্কে মার্কিন সরকারের সন্দেহের কথা তাঁকে আগে জানানো হয়নি। ঘটনার গুরুত্ব বুঝে ইতিমধ্যেই স্বাধীন তদন্তের সিদ্ধান্ত নিয়েছে Nvidia-র পরিচালন পর্ষদ। তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে, জেনসেন হুয়াং কোনও বিদেশি গোয়েন্দা তৎপরতার নিশানা হয়েছিলেন কি না এবং সংস্থার গোপন তথ্য বা মার্কিন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কোনও তথ্য ফাঁস হয়েছে কি না।

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর