হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও আন্দোলনকারীদের ভর্তি নেওয়া হবে না জানিয়ে বিজ্ঞপ্তি বিশ্বভারতীর

সোমনাথের দাবি, আদালতের (HC) নির্দেশ সত্ত্বেও ভর্তি না নেওয়া মানে আদালত অবমাননা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভর্তির তালিকায় নাম থাকা সত্ত্বেও ভর্তি হতে পারবেন না বিশ্বভারতীর (VISVA BHARATI) অর্থনীতি  বিভাগের ছাত্র সোমনাথ সৌ। এমনই বিজ্ঞপ্তি জারি করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। উল্লেখ্য, এই পড়ুয়াকে ভর্তি নেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।  

সোমনাথের দাবি, আদালতের (HC) নির্দেশ সত্ত্বেও ভর্তি না নেওয়া মানে আদালত অবমাননা। আর এই অভিযোগ তুলেই পড়ুয়া আবারও দ্বারস্থ হচ্ছেন আদালতের।  

ছাত্রের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা বাদশা মৈত্র, লেখিকা মন্দাক্রান্তা সেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং উপাচার্যের কাছে তাঁদের অনুরোধ ও দাবি, আন্দোলনকারী সোমনাথ ও মীনাক্ষীকে ভর্তি নেওয়ার জন্য। প্রসঙ্গত, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগ সহ একাধিক দাবি নিয়ে পড়ুয়ারা ১২দিন ধরে অবস্থান বিক্ষোভে অনড়।

একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের বিক্ষোভ দেখা যায়। তার জন্য ভর্তি নেওয়া হবে না, এই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, আদালত অবমাননা করা হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমান উপাচার্য শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি করছেন। উল্লেখ্য, বারবার বিতর্কে জড়িয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এই উপাচার্য। অবশ্য তাঁর দাবি ছিল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং পড়ুয়াদের ভালোর জন্যই তিনি বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষার্থীদের দাবি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হবে বলেও জানিয়েছিলেন তিনি। তাহলে কেন ভর্তি নেওয়া হবে না বলে নোটিস? জোরালো হচ্ছে সেই প্রশ্নও।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের