৪০ বছর আগের বদলা নিতে পোল্যান্ডের মুখোমুখি ফ্রান্স

খেলা কাতারের আল থুমামা স্টেডিয়ামে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আজ থেকে ৪০ বছর আগে পোল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটে গিয়েছিল ফ্রান্স। রবিবার সেই দলের মুখোমুখি একদা বিশ্বকাপ চ্যাম্পিয়ন। আজকের ম্যাচে পোল্য়ান্ড যে ৪০ বছরের পুরনো সেই ক্ষতের বদলা নেবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। মর্যাদা রক্ষার ম্যাচে ফ্রান্স একাধিক বদল এনেছে। 

ম্যাচ শুরুর আগে সাংবাদিক সম্মেলনে ফ্রান্সের কোচ ডেশচ্যাম্প জানিয়েছেন,  তারা পোল্যান্ডকে একেবারেই হাল্কা চোখে দেখছে না। ৪০ বছর আগে এই দলের কাছে তাদের হারতে হয়েছিল। রবিবারের ম্যাচ তাদের কাছে অতীতের সেই স্মৃতি ভুলে যাওয়ার একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আজকের ম্যাচ তাই ফ্রান্সের কাছে আত্মমর্যাদার লড়াই। দলের প্রত্যেক খেলোয়াড়কে বলা হয়েছে সর্বশক্তি দিয়ে প্রতিপক্ষকে প্রতিহত করতে হবে।

দেখা যাক দুই দল কতবার মুখোমুখি হয়েছিল। ফ্রান্স এবং পোল্যান্ড এখনও পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়। এর মধ্যে ফ্রান্স জয়ী হয়েছে আটবার। তিনবার জয়ী হয়েছে পোল্যান্ড। বাকি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়। আট ম্যাচে ফ্রান্স পোল্যান্ডকে ২৭টি গোল দিয়েছে। অন্যদিকে, পোল্যান্ড গোল দিয়েছে ১৬ বার। 

রবিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে ফ্রান্স শিবিরের খেলোয়াড়েরা হলেন 

লরিস, কৌন্ডে, ভারানে, উপামেকানো, হার্নান্ডেজ, চৌমেনি, ব়্যাবিয়ট, দেমবেলে, গ্রিজম্যান, এমবাপে, গিরৌদ

পোল্যান্ড শিবিরের খেলোয়াড়েরা হলেন

জেসনি, ক্যাশ, গ্লিক, কিউইর, বেরেসজিঙ্কসি, ফ্র্যাঙ্ককৌস্কি, বিয়েলিক, ক্রাইচোয়িক, জিলিনস্কি, লেওয়ানডোস্কি, মিলিক।

খেলা কাতারের আল থুমামা স্টেডিয়ামে। মাঠে দর্শক সংখ্যা ৪০ হাজারের বেশি। খেলা শুরু হওয়ার পরেও মাঠে দর্শকদের প্রবেশ অব্য়াহত। 

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা