শিলিগুড়ির ভক্তিনগরে ব্রাউন সুগার সহ গ্রেফতার হল পাচারকারী

Share:

নিজস্ব প্রতিনিধি, ভক্তিনগর: সুদূর নদীয়া জেলা থেকে উত্তরবঙ্গে গিয়ে মাদক পাচার করার সময় হাতেনাতে ধরা পড়লো এক যুবক। প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার(Bhaktinagar P.S.) পুলিশ। অভিযুক্তের নাম সুমন মাঞ্জি। তিনি নদীয়ার বাসিন্দা বলে জানা গেছে। ব্রাউন সুগার বিক্রির উদ্দেশ্যে শিলিগুড়িতে এসেছিলেন তিনি। একই সময়ে ভক্তিনগর থানার পুলিশ এসওজির সঙ্গে তাকে প্রকাশনগর মোড়ের কাছে খুঁজে পায়।

ধৃত যুবক শিলিগুড়ির(Siliguri) ভক্তিনগরে কোথায় ওই মাদক দিতে এসেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।এই চক্রে আর কে কে যুক্ত আছে তা জানতে ওই যুবকের কাছে থাকা মোবাইল ফোনের তথ্য যাচাই করছে পুলিশ। সোমবার, অভিযুক্তকে এনডিপিএস আইনে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে। ধৃত যুবককে হেফাজতে নিয়ে এই চক্রে বাকিদের সন্ধানে শুরু হবে পুলিশের অভিযান।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)পুলিশ প্রশাসনকে চোরাচালান ও মাদক পাচার প্রসঙ্গে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, উত্তরবঙ্গের করিডরকে বিভিন্ন পাচারকারীরা নানাভাবে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে থাকে। এই ধরনের ঘটনা রোধে পুলিশকে প্রতিনিয়ত অভিযান চালানোর ও নাকা চেকিং জোরালো করার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন করিডরে প্রশাসনের নজরদারিতে ধরা পড়ছে একের পর এক পাচারকারী।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য