হ্যাকার হানা এবার আইসিএমআর-য়ের ওয়েবসাইটে, একদিনে ছয় হাজারবার

তথ্য সুরক্ষিত, জানিয়ে দিল আইসএমআর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লির এমসের পর হ্যাকার হানা এবার ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের ওয়েবসাইটে। ২৪ ঘণ্টার মধ্যে ছয় হাজারবার তারা আইসিএমআর-য়ের ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করে। হ্যাকার হানার খবর দিয়েছে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার। যদিও সংস্থার তরফ থেকে বলা হয়েছে, আইসিএমআর-য়ের ওয়েবসাইট অক্ষত রয়েছে। হ্যাকাররা কোনও তথ্য হাতিয়ে নিতে পারেনি। যদিও আইসিএমআর-য়ের কোনও কর্তা এই হামলা নিয়ে বিবৃতি দিতে অস্বীকার করেন।

হ্যাকার হানার হয়েছিল হংকং থেকে। উদ্ধার হয়েছে আইপি অ্যাডড্রেস। আইপি অ্যাডড্রেস হল ১০৩.১৫২.২২০.১৩৩। ন্যাশনাল ইনফরমেটিকস সায়েন্সের তরফ থেকে এই হামলার খবর দিতে গিয়ে বলা হয়েছে, ৩০ নভেম্বর ইন্ডিয়ান কাউন্সিলর অব মেডিক্যাল রিসার্চের ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে হংকং থেকে ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা হয়েছিল। আইপি অ্যাডড্রেসটিও পাওয়া গিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে হ্যাকাররা ছয় হাজারবার হামলা চালায়। যদিও তারা কোনও তথ্য হাতাতে পারেনি। আইসিএমআর-য়ের কোনও কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে

কিছুদিন আগে দিল্লির এমসের সার্ভারে হামলা চালায় হ্যাকাররা। সেই হামলা এতটাই ভয়াবহ হয়েছিল যে এমসের সার্ভার শুধু বসেই যায়নি। সার্ভার ঠিক করতে তথ্য-প্রযুক্তি কর্মীদের রীতিমতো কালঘাম ছুটে যায়। বিকল হয় একাধিক কম্পিউটার। প্রায় এক সপ্তাহের বেশি সময় এমসের সার্ভার বিকল ছিল। আপাতত পরিষেবা স্বাভাবিক। হ্যাকারদের পরিচয় এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। 

আরও পড়ুন সকাল থেকে বিকল দিল্লির এমসের সার্ভার, লাটে পরিষেবা

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে