পাকিস্তানে মন্দিরে ঢুকে গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট চোরের

দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল পাকিস্তানে। মন্দিরে ঢুকে সর্বস্ব চুরি করে চম্পট দিল চোর

Share:

নিজস্ব প্রতিনিধি: দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল পাকিস্তানে। মন্দিরে ঢুকে সর্বস্ব চুরি করে চম্পট দিল চোর। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশে। সেখানে হিন্দু মন্দিরে প্রবেশ করে দেবতার সমস্ত গয়না ও নগদ টাকা প্রণামী বাক্স ভেঙে চুরি করেছে চোর। গত শুক্রবার এই ঘটনা ঘটলেও এখনও অধরা চোর। পুরো ঘটনার লিখিত অভিযোগ জানিয়েছেন মন্দিরের নিরাপত্তারক্ষী ভগবান দাস। তিনি জানিয়েছেন, দেবী মাতা মন্দিরে দেবতার গলার হার সহ মোট ২৫,০০০ টাকার গয়না চুরি গিয়েছে। সঙ্গে চুরি গিয়েছে নগদ টাকা যা রাখা ছিল প্রণামী বাক্সে। উনি এও জানিয়েছেন, চুরি করার পর মন্দিরের দেবীর মূর্তিতে ক্ষত করেছেন।

পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে। দ্রুত চোরকে ধরা হবে। তবে মন্দিরের মূর্তির কোনও আঘাত হয় নি। সিন্ধ প্রদেশের সংখ্যালঘু দফতরের মন্ত্রী গিয়াচন্দ এসরানি জানিয়েছেন, পুলিশের তরফে চোরের খোঁজ চলছে। মন্দিরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ করে দীপাবলি আসছে এইসময় নিরাপত্তা বাড়াতেই হবে মন্দিরে। চলতি বছরে অগস্টেই পাকিস্তানের এক মন্দিরে মৌলবাদীদের আক্রমণে ভাঙা হয়েছিল এক মন্দির। পুড়িয়ে দেওয়া হয়েছিল মূর্তি। যার তীব্র নিন্দা জানিয়েছিল ভারত। পাকিস্তান সরকারের ব্যর্থতাও তুলে ধরেছিল ভারত।

দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে বিপদে বিজেপি নেত্রী, বাড়ির গেটে শ্মশান সামগ্রী রেখে প্রাণনাশের হুমকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6