পরেশ রাওয়ালকে সোমবার তলব করল কলকাতা পুলিশ

পরেশের বিরুদ্ধে গত ২ ডিসেম্বর থানায় অভিযোগ দায়ের করেছিলেন বাম নেতা মহম্মদ সেলিম।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি মানেই মাছ নিয়ে বিলাসিতা। আর এই বাংলা ও বাঙালিই পথ দেখায় ভারতকে। সেই বাঙালির বিরুদ্ধেই গত ২ ডিসেম্বর বেফাঁস মন্তব্য করেছিলেন বিজেপি নেতা ও অভিনেতা পরেশ রাওয়াল (PARESH RAWAL)। বলেছিলেন, গ্যাস সিলিন্ডারের দাম কমলেও দাম কমবে। কর্মসংস্থান হবে। এরপরেই বলেছিলেন, ‘রোহিঙ্গা এবং বাংলাদেশিরা যদি দিল্লির মত আপনাদের পাশে থাকতে শুরু করে তাহলে কী হবে?’ তাঁর প্রশ্ন ছিল, ‘গ্যাস সিলিন্ডার দিয়ে কি করবেন? মাছ রান্না করবেন?’ গ্যাসের মূল্যবৃদ্ধি এবং কর্মসংস্থান নিয়ে বলতে গিয়ে এমনই ‘জাতিগত বিদ্বেষ’ ছড়িয়েছিলেন তিনি। সেই কারণেই তাঁকে তলব করল কলকাতা পুলিশ (Kolkata Police)।

পরেশের বিরুদ্ধে গত ২ ডিসেম্বর থানায় অভিযোগ দায়ের করেছিলেন বাম নেতা মহম্মদ সেলিম। মামলা দায়ের করা হয় ১৫৩, ১৫৩ এ, ১৫৩ বি, ৫০৪ ধারায়। মানে, অশান্তি সৃষ্টির উস্কানি, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শ্ত্রুতার উদ্দেশ্য, ভাষা বা জাতিগত গোষ্ঠীর অধিকার না মানা এবং উস্কানি দেওয়ার জন্য অপমান- এই সমস্ত ধারায় মামলা রুজু করা হয়েছিল। আজ, ৬ ডিসেম্বর অভিযোগের ভিত্তিতে ‘এফআইআর’ দায়ের করে তালতলা থানার পুলিশ।

তারপরে আজই পরেশকে তলব করে তালতলা থানা। আগামী সোমবার, ১২ ডিসেম্বর তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, মহম্মদ সেলিম অভিযোগ দায়ের করার পরে বলেছিলেন, পরেশ রাওয়ালের এই মন্তব্য উস্কানিমূলক। এর ফলে বাঙালি এবং অন্যান্য জাতির মধ্যে সম্প্রীতি নষ্ট হতে পারে। পরেশের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছিল বাংলাপক্ষ। 

চুরি চক্রের বড় পর্দা ফাঁস, পুরুলিয়ায় ১১টি মোটরসাইকেল সহ গ্রেফতার ৩

‘৩ সপ্তাহে কেন্দ্র-রাজ্য সহযোগিতায় চালু একাধিক প্রকল্প’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘যত খুশি ফোর্স আনুন, সরকারি বাংলো খালি করব না’, সরকারকে চ্যালেঞ্জ রাবড়ির

বাবাকে ‘মৃত’ দেখিয়ে সম্পত্তি হাতিয়ে ২০ লাখ দেনা, শোধ না করতে পেরে মৃত্যুর নাটক ছেলের

দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূলনেত্রী, ধর্ষণ মামলায় শ্রীঘরে নেতা

আমডাঙ্গা বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাই আনিসুর রহমান গ্রেফতার

‘চাচা কি ডেয়ারিং তো দেখো!’ গোপনে প্রতিবেশীর ভিডিও তুলতে গিয়ে যা করলেন বৃদ্ধ…

বনগাঁ স্টেশন থেকে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক, হোল্ডিং সেন্টারে নিক্ষেপ

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

টাকি পুরসভার বোর্ড মিটিংয়ে তৃণমূলের কাউন্সিলরকে দেখে ‘চোর চোর’ স্লোগান বিজেপি’র

অভিষেক ম্যাচেই রিকি পয়েন্টিংয়ের রেকর্ড ভাঙবেন তরুণ খেলোয়াড় , কে তিনি?

বিজেপি কর্মীকে মারধরের মামলায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ রাজু বিশ্বাস