অভিনয়ের সুযোগ না পেয়ে মুম্বই থেকে পাততাড়ি গোটাতে চেয়েছিলেন ধর্মেন্দ্র

বৃহস্পতিবার ৮৭ পেরিয়ে ৮৮ বছরে পা রাখছেন প্রবীণ অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের কিংবদন্তি তারকাদের মধ্যে অন্যতম সেরা নাম ধর্মেন্দ্র। কয়েক যুগ ধরেই বলিউডে রাজ করে চলেছেন এই তারকা। ৭০-৮০ র দশক থেকেই বলিউডে রাজত্ব তাঁর। নিজের সুদক্ষ অভিনয়ের বলে গোটা বিশ্বে লাখ লাখ ভক্তসংখ্যা অর্জন করে নিয়েছেন এই অভিনেতা। সবার কাছেই ধর্মেন্দ্র একজন কিংবদন্তি অভিনেতা হিসেবেই খ্যাত। কিন্তু তাঁর এই সফলতার পথ একেবারেই মসৃণ ছিলনা। অনেক স্ট্রাগল করে আজ তিনি বিশ্বমানের তারকা। নিঃসন্দেহে বলিউডের একজন প্রতিভাবান এবং সম্মানিত অভিনেতা তিনি। আগামিকাল প্রবীণ অভিনেতার ৮৮ তম জন্মদিন।

৯০ ছুঁই ছুঁই অভিনেতার বয়স হলেও, তাঁর মন এখনও তরুণ। শুধুমাত্র অভিনয় দক্ষতাই নয়, তিনি বলিউডের অন্যতম সুপারস্টারদের মধ্যেও একজন। যাইহোক, আপনি কি জানেন, ধর্মেন্দ্র জীবনে এমন এক পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছিলেন যখন তিনি একজন অভিনেতা হওয়ার স্বপ্ন চিরকালের মতো ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন? ফিল্মফেয়ার ম্যাগাজিনের নতুন প্রতিভা পুরষ্কারের বিজয়ী হয়েছিলেন তিনি। তারপরেই একটি ছবিতে তাঁকে সুযোগ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে ধর্মেন্দ্র পঞ্জাব থেকে মুম্বই ভ্রমণ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তা ঘটেনি। কারণ ওই সিনেমাটি কখনও তৈরিই করা হয়নি। হতাশ, অভিনেতা তখন এই অজানা দীর্ঘদিন সংগ্রাম করেন।

সেই দিনগুলিতে, ধর্মেন্দ্র অভিনেতা মনোজ কুমারের সঙ্গে দেখা করতেন। এরপরই তাঁদের মধ্যে বন্ধুত্ব হয়ে ওঠে। ধর্মেন্দ্র এবং মনোজ কুমার রুমমেট ছিলেন। কিন্তু এক সময়ে ধর্মেন্দ্র তাঁর এই অভিনয় সফর ছেড়ে দিয়ে পাঞ্জাবে ফিরে যাওয়ার কথা ভেবেছিলেন। সেই সময়, মনোজ কুমার ধর্মেন্দ্রকে উৎসাহিত করেছিলেন। অনেক চেষ্টা করে তিনি ধর্মেন্দ্রকে আরও এক মাস থাকতে রাজি করিয়ে ছিলেন। এর এক সপ্তাহের মধ্যেই ধর্মেন্দ্র প্রথম ব্রেক পান। একই বছরে অর্জুন হিঙ্গোরানীর ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ দিয়ে আত্মপ্রকাশ করেন অভিনেতা। ব্যস, আর পিছু ফিরে তাকাতে হয় নি অভিনেতাকে। কাজের ফ্রন্টে, ধর্মেন্দ্রকে পরবর্তীতে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে দেখা যাবে। যেখানে রণবীর সিং, আলিয়া ভাট, শাবানা আজমি এবং জয়া বচ্চন প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। আগামী বছরের এপ্রিলে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে গান শোনালেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক