ব্রেকআপের নামে ছবির অপপ্রচার, হিনার রহস্যজনক পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

যে আপনাকে প্রতারণা করেছে তাঁকে অন্ধভাবে বিশ্বাস করার জন্য নিজেকে ক্ষমা করতে ভুলবেন না। কখনও কখনও একটি ভাল হৃদয় খারাপ জিনিস দেখতে পারে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড হোক বা টলিউড অভিনেত্রীদের গোপন খবর জানতে মরিয়া গোটা জগত। কখন তাঁরা প্রেমে পড়ছেন, কখন তাঁদের ব্রেকআপ হচ্ছে সবটাই মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া আমাদের জানিয়ে দিচ্ছে। এদিকে নতুন ছবি প্রচারের জন্যে তারকারা এখন ভিন্ন ভিন্ন মাধ্যমের সাহায্য নিচ্ছন। গতকাল রাতে মুম্বই টেলি অভিনেত্রী হিনা খান নিজের ইন্সটা স্টোরিতে একটি ওয়েব সিরিজের টিজার শেয়ার করে লেখেন, প্রতারণাই একমাত্র সত্য যা স্থায়ী হয়। এরপরেই শুরু হয় জল্পনা-কল্পনা।

পোস্টটি পড়ার পরেই, ভক্তদের মধ্যে গুঞ্জন চলে যে, হিনা এবং রকির বোধহয় ব্রেকআপ হয়ে গিয়েছে। কিন্তু এই ধারণা একেবারেই ভুল। যা নিয়ে নেট দুনিয়ায় রীতিমতো তান্ডব শুরু হয়েছে। নেটিজেনদের দাবি, হিনাও গায়িকা নেহা কক্করের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। তাই হিনাও তাঁর ভক্তদের ধোঁকা দিতে শিখে গিয়েছেন। আসলে হিনা জানেন যে, কীভাবে প্রচারের আড়ালে ভক্তদের আবেগ সংবরণ করা যায়। হিনার পোস্ট ঘিরে অভিনেত্রীর ব্রেকআপ নিয়ে জল্পনা। কিন্তু ফল হল অন্য কিছু। আদৌ হিনার ব্রেকআপ হয়নি। সত্য প্রমাণিত হতেই ভক্তরা হিনাকে কটাক্ষ করতেও ছাড়লেন না।

বয়ফ্রেন্ড রকি জয়সওয়ালের সঙ্গে দিব্য প্রেম করছেন হিনা, এখনও তাঁরা একসঙ্গে। কিন্তু তাও এ ধরণের রহস্যজনক পোস্ট কেন করলেন তিনি? আসলে সবটাই প্রচারের স্বার্থে। দর্শকদের নজর কাড়তে হিনা তাঁর নতুন প্রজেক্টর বিষয়ে এসবই জানিয়েছেন। আসছে হিনার নতুন ওয়েবসিরিজ, ‘ষড়যন্ত্র’ (SHADAYANTRA)। সম্প্রতি মুক্তি পেয়েছে তার টিজার। একেবারে রহস্যে মোড়া এই ওয়েবসিরিজের টিজার শেয়ার করেই অভিনেত্রী জানিয়েছেন, “প্রতারণার সত্য সামনে আসবেই। হিনা ছাড়াও টিজারটি শেয়ার করেছেন তাঁর বয়ফ্রেন্ডও। নতুন প্রজেক্টের প্রচারের জন্য এসব করে বেড়াচ্ছেন অভিনেত্রী।” সিরিজে হিনা খানের সঙ্গে দেখা যাবে কুনাল রায় কাপুর, চন্দন রায়কেও। হিনা পোস্টে লিখেছিলেন, “যে আপনাকে প্রতারণা করেছে তাঁকে অন্ধভাবে বিশ্বাস করার জন্য নিজেকে ক্ষমা করতে ভুলবেন না। কখনও কখনও একটি ভাল হৃদয় খারাপ জিনিস দেখতে পারে না।” হিনার এই পোস্ট দেখেই ভক্তরা বিরক্ত হয়ে হিনার জন্য চিন্তিত হতে শুরু করেন। কিন্তু হিনার ব্রেকআপের খবরের কোনো সত্যতা নেই। হিনার এই ওয়েবসিরিজ কবে মুক্তি পাবে, তা এখনও ঘোষণা করা হয়নি।

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে গান শোনালেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক