অক্ষয়-টাইগারের ছবিতে খলনায়কের ভূমিকায় দক্ষিণী সুপারস্টার পৃথ্বীরাজ

ছবির ঘোষণার সময় জ্যাকি ভগনানি বলেছিলেন, "পৃথ্বীরাজ সুকুমারনকে 'বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ'-এ একজন কাস্ট হিসাবে পেয়ে উচ্ছ্বসিত।"

Share:

নিজস্ব প্রতিনিধি: একে তো ‘বড়ে মিঞা ছোটে মিঞা’-র রিমেক। তার মধ্যে একই ছবিতে দুই অ্যাকশন হিরো অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। না চমক এখানেই শেষ নয়, খলনায়ক হিসেবে এই ছবিতে এন্ট্রি নিচ্ছেন আরও এক সুপারস্টার। তবে তিনি বলিউডের নয়, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার। কি চমক লাগল তো! একে তো অমিতাভ এবং গোবিন্দার অভিনীত মাইলস্টোন সিনেমার রিমেক, অন্যদিকে বলিউডের দুই সুপারস্টার এবং দক্ষিণের আরও এক সুপারস্টার।

সুতরাং বুঝতেই পারছেন আগামী বছরে এই সিনেমা মুক্তি পেলে বক্সঅফিসে কতটা ধামাকা সৃষ্টি করবে। ইতিমধ্যেই ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিতে দুই অভিনেতাকে স্টান্ট করতে দেখার জন্যে ভক্তরা অপেক্ষায় দিন গুনছেন। তার মধ্যে সম্প্রতি শোনা গেল, দক্ষিণী সেনসেশন পৃথ্বীরাজ সুকুমারন খলনায়কের চরিত্রে এই ছবিতে যুক্ত হতে চলেছেন। ছবির ঘোষণার দিন থেকেই আলোচনায় রয়েছে। ভক্তদের চাহিদার কথা ভেবে আজই এই ছবির নির্মাতারা পৃথ্বীরাজের পোস্টার শেয়ার করে এই সুখবর দিয়েছেন দর্শকদের। ইতিমধ্যেই এই ছবির প্রথম ভিডিও প্রকাশ হয়ে গিয়েছে।

এই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করছেন পৃথ্বীরাজ। অক্ষয় কুমার পৃথ্বীরাজ সুকুমারনের পোস্টার শেয়ার করে লিখেছেন, “এই পাগল অ্যাকশন রোলারকোটারে স্বাগতম।” ছবির ঘোষণার সময় জ্যাকি ভগনানি বলেছিলেন, “পৃথ্বীরাজ সুকুমারনকে ‘বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ’-এ একজন কাস্ট হিসাবে পেয়ে উচ্ছ্বসিত।” পরিচালক আলী আব্বাস জাফর আরও যোগ করেছেন, “আমি সত্যিই অপেক্ষা করছি, অত্যন্ত প্রতিভাবান পৃথ্বীরাজের সঙ্গে কাজ করার জন্যে।” এদিকে সম্প্রতি অক্ষয়ের মারাঠা ডেবিউ ‘শিবাজী’ র প্রথম লুক সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। তবে ছবিতে অক্ষয়ের থেকেও আরও এক গুরুত্বপূর্ণ তারকা শরদ কেলকারকে বেশি পছন্দ করেছেন নেটিজেনরা।

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোবাইল টাওয়ার বসানোর টোপ দিয়ে ১৩ লক্ষ টাকার প্রতারণা, সর্বস্বান্ত সন্দেশখালির বাসিন্দা

বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

বিদেশের মাটিতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ কবির, কৃতির সঙ্গে প্রেম ভাঙল নাকি?

গলায় ১০ ফুট অজগর জড়িয়ে ছবি, কড়া আইনি ব্যবস্থার নির্দেশ বনমন্ত্রীর

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ধ্বংসস্তূপে প্রাণ দিলেন মা

চুপিসাড়ে সাতপাকে বাঁধা পড়লেন হার্দিক-মাহিকা, ভাইরাল জুটির বিয়ের ছবি

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’