মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ ছিল, আবাস যোজনায় ঘুষ চেয়ে ধৃত ১

আবাস যোজনার কাজে যাতে অনিয়ম না হয় সে দিকে বিশেষ নজর দিয়েছে রাজ্য প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবাস যোজনা (ABAS YOJANA) নিয়ে কোনও রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। এমনটাই নির্দেশ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী’র কড়া বার্তা ছিল, কাজ করতে হবে দ্রুত। নবান্নের নির্দেশে গঠন করা হয়েছিল সার্ভে এবং নজরদারির জন্য দু’টি বিশেষ   দল।

গত বুধবার কড়া নির্দেশ ছিল, আবাস যোজনায় নজরদারির কাজে কেউ বাধা দিলেই গ্রেফতার করা হবে। আর আজ, বৃহস্পতিবারেই গ্রেফতার হলেন একজন। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের কোটবাড় এলাকার। অভিযোগ, আবাস যোজনা প্রকল্পে ঘর দেওয়ার নামে ঘুষ চেয়েছিলেন এক ব্যক্তি। অভিযুক্তের নাম সন্দীপ ভূঁইয়া। তিনি পেশায় পশু চিকিৎসক। ‘আবাস যোজনা’ প্রকল্পের সমীক্ষা করছিলেন ওই সরকারি কর্মী। সমীক্ষার সময়েই তিনি ঘুষ চান বলে অভিযোগ। এরপরেই তাঁকে ঘিরে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা।অভিযোগ জানানো হয়, বিডিও অফিসে। 

পুলিশ সূত্রে খবর, অভিযোগ আসার পর থেকেই তাঁর খোঁজে তল্লাশি চলছিল।  তিনি ফেরার ছিলেন। তবে এখন গ্রেফতার হয়েছেন। ধৃতকে আজ কাঁথি আদালতে পেশ করা হবে।

প্রসঙ্গত, সম্প্রতি গ্রামীণ আবাস যোজনার জন্য কেন্দ্রের কাছ থেকে ৮ হাজার ২০০ কোটি টাকা পেয়েছে রাজ্য সরকার। ১১ লক্ষ ৩৭ হাজার বাড়ি তৈরির জন্য ওই অর্থ বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রের অর্থ পাওয়ার পরেই আবাস যোজনার কাজে যাতে অনিয়ম না হয় সে দিকে বিশেষ নজর দিয়েছে রাজ্য প্রশাসন। উপভোক্তাদের তালিকা তৈরির ক্ষেত্রে যেমন তিন ধাপে যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তেমনই বিশেষ পর্যবেক্ষক দলকেও নামানো হচ্ছে। ২১ জনের বিশেষ পর্যবেক্ষক দলে তিন জন আইএএস পদমর্যাদার আধিকারিক থাকছেন। পর্যবেক্ষক দল খতিয়ে দেখবে নবান্নের ঠিক করে দেওয়া ১৫ দফা গাইডলাইন আদৌ ঠিকঠাক ভাবে মানা হচ্ছে কি না।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের