মাতৃহারা হলেন অভিনেতা মনোজ বাজপেয়ী

মাতৃহারা হলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। ৮০ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)-র মা গীতা দেবী (Gita Devi)।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাতৃহারা হলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। ৮০ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)-র মা গীতা দেবী (Gita Devi)। বৃহস্পতিবার নয়াদিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা মনোজ বাজপেয়ীর (Manoj Bajpayee) মা  গীতা দেবী। গত ২০ দিন ধরেই বিভিন্ন শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মনোজ ছাড়াও গীতাদেবীর আরও দুই পুত্র ও তিন কন্যাসন্তান রয়েছে। প্রসঙ্গত এর আগে গত বছর অক্টোবর মাসে পিতৃহারা হন মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)। ৮৩ বছর বয়সে দিল্লিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অভিনেতার বাবা। বছর ঘুরতে না ঘুরতে মাতৃ বিয়োগ হওয়ায় শোকে ভেঙে পড়েছেন তিনি। দীর্ঘ ১২ বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে চলতি বছর চলে যান অভিনেতার শাশুড়ি মা-ও। গত বছর তিনি হারান তাঁর শ্বশুরকেও। সব মিলিয়ে মনোজ বাজপেয়ীর পরিবারে অঘটন ঘটেই চলেছে।

উল্লেখ্য বুধবারই আগামী নতুন ছবির ঘোষণা করেছিলেন অভিনেতা মনোজ (Manoj Bajpayee)। ‘বান্দা’ নামের আগামী সেই ছবির পরিচালক অপূর্ব সিং কারকি। তার কাজ চলছে। তার মধ্যে এই ঘটনায় কার্যত শোকে ভেঙে পড়েছেন তিনি।  আদতে বিহারের বাসিন্দা মনোজ দিল্লিতে পড়াশোনা করতে এসে অভিনয় জগতে পা রাখেন। মুম্বইয়ে গিয়ে বহু লড়াই করে অভিনয়ের সুযোগ পান।‘ফ্যামিলি ম্যান’, ‘রে’-এর মতো সিরিজে কাজের অফার পান তিনি।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার