থানায় দাঁড়িয়ে ধর্ষণের হুমকি অভিনেত্রী নবনীতাকে, তারকা দম্পতির বিস্ফোরক অভিযোগে তোলপাড় নেটপাড়া

আবারও হেনস্থা করা হচ্ছে। আমি এএসপি স্যারকে ফোন করেছিলাম। তিনি জেনারেল ডায়েরি করতে বলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্ষনের হুমকির মুখে অভিনেতা জিতু কামালের স্ত্রী নবনীতা দাস। রক্ত দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হল টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নবনীতা দাসকে। ঘটনার সময় তাঁর সঙ্গে ছিলেন স্বামী জিতু কামালও। অভিনেত্রীকে ধর্ষণের হুমকি দিয়েছেন এক যুবক। সূত্রের খবর, বৃহস্পতিবার ব্যারাকপুর কমিশনারেট এলাকায় জিতুর গাড়িকে ধাক্কা মারে এক যুবকের গাড়ি। এরপরই যখন নিমতা থানায় তারকা দম্পতি অভিযোগ জানাতে যান, তখনই অভিনেত্রীকে ধর্ষনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

প্রতিবাদ জানাতে গিয়ে শেষে নবনীতা ব্যাক টু ব্যাক ফেসবুক লাইভের সাহায্য নেন। সেখানেই তাঁর সঙ্গে হওয়া গোটা ঘটনাটি তুলে ধরেন তিনি। বামাক্ষ্যাপা খ্যাত অভিনেত্রীর কথায়, “রেপ করে দেব, ডেড করে দেব বলে হুমকি দেওয়া হচ্ছে। তাও থানার সামনে দাঁড়িয়ে। তাহলে বাইরে কী হবে? আমাদের দোষ এটাই যে আমরা গাড়ি নিয়ে রাস্তায় বেড়িয়েছি। খুব বড় অন্যায় এটা! তাই আমাদের এভাবে থ্রেট করা হচ্ছে।”

আসল ব্যাপারটা ঠিক কী হয়েছিল, জানিয়েছেন অভিনেত্রীর স্বামী জিতু কামাল। তাঁর কথায়, “একটা গাড়ি প্রথমে এসে আমাদের গাড়িকে ধাক্কা মারে। আমার ড্রাইভার ধরতে গেলে তাঁকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তখন সে গাড়ির কাচে মেরে বাঁচার চেষ্টা করেন। পুলিশ আমাদের এসে বলছে যে কাঁচ ভেঙেছে কেন? এক ঘণ্টা ধরে আমরা দাঁড়িয়ে আছি। পুলিশ একজন মহিলার সঙ্গে যে ব্যবহার করল, তা অকল্পনীয়। আগেও এই থানায় জিডি করতে এসে আমি হেনস্থার শিকার হয়েছিলাম। আবারও হেনস্থা করা হচ্ছে। আমি এএসপি স্যারকে ফোন করেছিলাম। তিনি জেনারেল ডায়েরি করতে বলেছেন।” জিতু আরও জানান, গোটা ঘটনার ভিডিও রয়েছে তাঁর কাছে। যাতে নিমতা থানার এক পুলিশও রয়েছে।

তাঁর সামনেই অভিনেতা প্রশ্ন করেছিলেন, “কেন আপনি ছেলেটাকে পালিয়ে যেতে বলছিলেন? কেন ওদের পক্ষ টেনে কথা বললেন?” ওই আধিকারিক তখন বলেছেন, “আমি ঝামেলা থামানোর চেষ্টা করেছি।” জিতুর পালটা দাবি, “মোটেই না। আমরা ভিডিও করছিলাম। তাই আপনি পালিয়ে যেতে বলেছেন। সেটাও ভিডিওতে ধরা পড়েছে।” নবনীতার কথায়, আপাতত নিরাপত্তার ভয়ে বাইরে বেরতে পারছেন না তিনি। এই ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের