মন্ত্রীর উদ্যোগে বিদ্যুৎ পৌঁছল ঝাড়গ্রামের লোধা শবর অধুষ্যিত গ্রামে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: দীর্ঘ প্রায় ৬ মাস পর মন্ত্রীর তৎপরতায় বিদ্যুৎ পৌঁছালো লোধা শবর অধুষ্যিত গ্রামে। ঝাড়গ্রাম জেলার বিনপুর- ১ নং ব্লকের লালগড়ের লোধা শবর অধুষ্যিত এই প্রত্যন্ত গ্রাম করমশোল ও জঙ্গলখাস। খেটে খাওয়া আদিবাসী সাঁওতাল পরিবারের বাস সেখানে। দীর্ঘ প্রায় ছয় মাস ধরে বিদ্যুৎ(Electriccity) ছিল না ওই দুটি গ্রামে। স্বাভাবিকভাবেই দীর্ঘ ৬ মাস বিদ্যুৎ পরিষেবা না থাকায় ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয় দুটি গ্রামের বাসিন্দাদের। এরপর এই বিষয়টি গ্রামের বাসিন্দারা ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদাকে(Minister Birbaha Hasda) জানান।

আর এরপর বিষয়টি মন্ত্রীকে জানানোর ২৪ ঘন্টার মধ্যেই গ্রামে ফিরল বিদ্যুৎ পরিষেবা। এদিন দুটি গ্রামে প্রায় ৬৫ টি নতুন বৈদ্যুতিক মিটার লাগানোর কাজ শুরু করে বিদ্যুৎ দপ্তর। এলাকার বাসিন্দা পুষ্প সবর বলেন, ৬ মাস এলাকায় বিদ্যুৎ পরিষেবা ছিল না। আমরা গ্রামবাসীরা বিষয়টি মন্ত্রী বিরবাহা হাঁসদাকে জানাই এবং উনি আমাদের ২৪ ঘন্টার মধ্যেই বিদ্যুতের ব্যাবস্থা করে দিয়েছেন। পাশাপশি ২৪ ঘন্টার মধ্যে বিদ্যুৎ পরিষেবা চালু হওয়ায় খুশি ওই এলাকার বাসিন্দারা। প্রত্যেকেই ভুয়সী প্রশংসা করেছেন মন্ত্রী বিরবাহা হাঁসদার।

ইতিমধ্যেই আদিবাসী সাঁওতাল মানুষের পাশে দাঁড়িয়ে যথেষ্ট নজর কেড়েছেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। ওই পরিবারগুলি বিদ্যুতের অভাবে দিনের পর দিন চরম দুর্ভোগের সম্মুখীন হয়েছিলেন । বারংবার তারা বিভিন্ন মানুষের কাছে দরবার করেছেন। কিন্তু কোন লাভ হয়নি। অথচ স্থানীয় বিধায়ক(MLA) তথা রাজ্যের মন্ত্রীর কাছে পৌঁছে বিষয়টি দরবার করতেই হাতেনাতে মিলল সুরাহা।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং