সৌদি এয়ারলাইন্সে ‘লাগেজ’ হারিয়ে ক্ষুব্ধ পাক-অভিনেত্রী মাহিরা

আমি আসার পর ৩ দিন হয়ে গিয়েছে এবং আমার একটি ব্যাগ সৌদি এয়ারলাইন্স ভুল জায়গায় রেখেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। যেখানে উপস্থিত ছিলেন, একাধিক ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এই উৎসব চলেছে টানা সাতদিন ধরে। এই অনুষ্ঠানের উদ্বোধনীর দিন একাধিক বলিউড তারকা উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে রেড সি চলচ্চিত্র উৎসবে সৌদি আরবে রয়েছেন পাক অভিনেত্রী মাহিরা খানও। সেখানে গিয়েই বিপাকে পড়েছেন অভিনেত্রী। জানা গিয়েছে, অভিনেত্রীর লাগেজ ভুলভাবে রাখার জন্য সৌদি এয়ারলাইন্সের বিরুদ্ধে হতাশ অভিনেত্রী। এমনকী সৌদি এয়ারলাইন্সের বিরুদ্ধে চরম নিন্দাও জানিয়েছেন তিনি।

একটি টুইট বার্তায়, অভিনেত্রী নিজেই জানিয়েছেন, গত তিনদিন ধরে বিমান সংস্থার কর্মীদের কথা অনুসরণ করছেন তিনি, কিন্তু এখনও পর্যন্ত তিনি লাগেজ ফেরত পাননি। অভিনেত্রীর কথায়, “আমি আসার পর ৩ দিন হয়ে গিয়েছে এবং আমার একটি ব্যাগ সৌদি এয়ারলাইন্স ভুল জায়গায় রেখেছে। দিনে কয়েকবার ফলো করার পরেও আমার স্যুটকেস কোথায় আছে সে বিষয়ে কোনও আপডেট পাওয়া যায়নি। আশা করছি এই তাঁরা দ্রুত প্রতিক্রিয়া জানাবে।” এই টুইটটি তিনি সৌদি এয়ারলাইন্স এবং পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং ফেডারেল তদন্ত সংস্থাকেও ট্যাগ করেছেন।

মাহিরাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল, ‘দ্য লিজেন্ড অফ মওলা জাট’, যেখানে তিনি ফাওয়াদ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। ছবিটি বক্সঅফিসে দুর্দান্ত সফলতা অর্জন করেছে। এছাড়াও অভিনেত্রীর প্রথম ছবি ‘ওয়ার’ (2013)ও পাকিস্তানে বক্সঅফিসের রেকর্ড ভেঙে দিয়েছিল। রেড সি ফিল্ম ফেস্টিভ্যালটি জেদ্দায় ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। কাজল, রণবীর কাপুর, শাহরুখ খান, হৃতিক রোশন, অক্ষয় কুমার এবং করিনা কাপুর খানের মতো বেশ কিছু বলিউড অভিনেতারাও ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছেন। এই মুহূর্তে অনুষ্ঠানে মাহিরার পাশে বসে হৃতিক রোশনের সঙ্গে কথা বলার একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা