মুখোমুখি সাক্ষাতে এগিয়ে ডাচরা, গুরুত্ব দিচ্ছেন না মেসিরা

২০১৪ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ডাচদের হারিয়ে বাজিমাত করেছিল মেসিরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: বিশ্বকাপের শেষ আটে ওঠার লড়াইয়ে আজ শুক্রবার রাতে লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। যে দল হারবে সেই দলেরই বিশ্বকাপ জেতার স্বপ্ন শেষ হয়ে যাবে।  মুখোমুখি সাক্ষাতের নিরিখে ডাচরা এগিয়ে থাকলেও পরিসংখ্যানকে গুরুত্ব দিচ্ছেন না আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। মেসিদের প্রতি তাঁর বার্তা, অতীতকে ভুলে আজকের ম্যাচে নতুন করে ঝাঁপিয়ে পড়তে।

পরিসংখ্যান বলছে, এর আগে দুই দল মোট নয়বার পরস্পরের মুখোমুখি হয়েছে। আর সেই লড়াইয়ে মেসিদের চেয়ে এগিয়ে ডাচরা। নেদারল্যান্ডস নয়বারের মধ্যে চার বার জিতেছে। আর্জেন্টিনা জিতেছে তিনবার। বাকি দুই ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। বিশ্বকাপে মোট পাঁচবার মুখোমুখি হয়েছে দুই দল। ডাচরা জিতেছে দুই ম্যাচে আর আর্জেন্টিনা জিতেছে দুই ম্যাচে। একটি ম্যাচ ড্র হয়েছে। যদিও ২০১৪ সালের বিশ্বকাপে শেষবারের মতো মুখোমুখি হয়েছিল দুই দল। সেমিফাইনালে অবশ্য সেবার বাজিমাত করেছিল মেসিরা। টাইব্রেকারে ডাচদের হারিয়ে ফাইনালে পৌঁছেছিল আর্জেন্টিনা। ফলে আজকের ম্যাচে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ানদের হারিয়ে মধুর প্রতিশোধ নিতে চাইছে লুই ফান গলের ছেলেরা।

চলতি বিশ্বকাপে শেষ আটে যে দলগুলি উঠেছে তার মধ্যে একমাত্র ডাচরাই কোনও ম্যাচে হারের মুখ দেখেনি। অর্থা‍ৎ একমাত্র অপরাজিত দল। যদিও একাত্তর বছর বয়সী ডাচ কোচ মনে করছেন, আজকের ম্যাচই আসল বিশ্বকাপ। মেসিকে রুখে দিলেই যে আর্জেন্টিনাকে রুখে দেওয়া যাবে তা নিয়ে ভালভাবেই জানেন। কীভাবে রুখবেন, সেই রণকৌশল জানাতে চাননি। শেষ চারে ওঠার লড়াইয়ের ম্যাচের আগে দলের খেলোয়াড়দের চোট-আঘাত নিয়ে অনেকটা চিন্তিত আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

প্রযুক্তির দুনিয়ায় ফের বিপত্তি!মাইক্রোসফ্‌টের পর এবার বিভ্রাট অ্যাপল-গুগল, সমস্যায় ব্যবহারকারীরা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই