ম্যাচ রিপোর্ট করতে করতে মৃত্যু মার্কিন ক্রীড়া সাংবাদিকের

গ্র্যান্ট হলের প্রয়াণে মার্কিন সংবাদপত্র জগতে শোকের ছায়া।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মাঠে চলছিল আর্জেন্তিনা বনাম নেদারল্যান্ডসের ম্যাচ। ক্রীড়া সাংবাদিকদের জন্য সংরক্ষিত আসনে বসেছিলেন প্রখ্যাত মার্কিন ক্রীড়া সাংবাদিক গ্র্যান্ট হল। আচমকাই মারাত্মক হৃদরোগে তিনি আক্রান্ত হন। চেয়ার থেকে পড়ে যান। ঘটনায় হতচকিত হয়ে পড়েন অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। দ্রুত সেখানে পৌঁছন চিকিৎসকদের দল। তারা গ্র্যান্ট হলের শারীরিক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স মাত্র ৪৯ বছর। গত বুধবার গ্র্যান্ট হল ঘটা করেতাঁর জন্মদিন পালন করেন। আর শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তাঁর প্রয়াণে সংবাদপত্র জগতে শোকের ছায়া।

লব্ধপ্রতিষ্ঠ এই ক্রীড়া সাংবাদিকের জীবনাবসানের খবরে মার্কিন ফুটবল ফেডারেশন শোক প্রকাশ করেছ। ফেডারেশন তাদের টুইটার হ্যান্ডেল বিশিষ্ট এই ক্রীড়াসাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে লিখেছে, গ্র্যান্ট হলের প্রতিবেদন পড়লেচোখের সামনে ভেসে উঠত ম্যাচ। শুধু ম্যাচ রিপোর্ট লেখাই নয়, স্টেডিয়ামে খেলাচলাকালীন নানা ধরনের বিচিত্র ঘটনাও নিয়েও তিনি একের পর এক প্রতিবেদন আমাদের উপহার দিয়েছেন। প্রাঞ্জল ভাষা। আমেরিকাতে অনেক ক্রীড়া সাংবাদিক আছেন। কিন্তু গ্র্যান্ট হল বাকিদের থেকে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন। তাঁর প্রয়াণ আক্ষরিক অর্থেই শূন্যস্থান তৈরি করল। হয়তো তা কোনওদিন পূরণ হবে না। গ্র্যান্ট হলের সাংবাদিক জীবনে এবারের বিশ্বকাপ ছিল অষ্টম। গত সোমবার তিনি কাতারের একটি হাসপাতালে গিয়েছিলেন করোনা পরীক্ষার জন্য। সেটা তিনি টুইটারেও জানিয়ে লেখেন রিপোর্ট নেগেটিভ। 

আরও পড়ুন মেসি গোল দিতেই স্টেডিয়ামে উদ্দাম নাচ গিন্নির

প্রযুক্তির দুনিয়ায় ফের বিপত্তি!মাইক্রোসফ্‌টের পর এবার বিভ্রাট অ্যাপল-গুগল, সমস্যায় ব্যবহারকারীরা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই