সেমিতে যাওয়ার লক্ষ্যে পর্তুগাল-মরক্কো, দেখা যাবে রোনাল্ডোকে?

দুইয়ের সঙ্গে সাক্ষাৎ ১৯৮৬-য়ের বিশ্বকাপে প্রথমবার

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  মরক্কো এবং পর্তুগাল – দুই দলের কেউ কোনওদিন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি। দুইয়ের সঙ্গে সাক্ষাৎ ১৯৮৬-য়ের বিশ্বকাপে প্রথমবার। সে বছর পর্তুগালকে ৩-১ গোলে পরাজিত করে মরক্কো। সেটা ছিল গ্রুপ পর্যায়ের ম্যাচ। ৩৬ বছরের পুরনো সেই ক্ষত নিয়ে শনিবার মরক্কোর বিরুদ্ধে খেলতে নামবেন রোনাল্ডোরা। শনিবারের ম্যাচ একদিকে যেমন পর্তুগালের আত্মমর্যাদার লড়াই, আত্মমর্যাদার লড়াই মরক্কোর কাছেও। পর্তুগালকে হারিয়ে মরক্কো সেমিফাইনালে পৌঁছতে পারলে, তারাই আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে যাওয়ার শিরোপা অর্জন করবে। ম্যাচ শুরুর আগে একটি প্রশ্ন ঘুরতে শুরু করে- শনিবারের ম্যাচে কী রোনাল্ডোকে দেখা যাবে। এখনও পর্যন্ত পর্তুগাল শিবির থেকে এই ব্যাপারে হ্যাঁ বা না কিছুই বলা হয়নি। তাই, চূড়ান্ত তালিকার ঘিরে কৌতুহল ক্রমেই বাড়ছে। তবে মরক্কো শিবিরের মনোবল অনেকটাই তু্ঙ্গে।

অন্যদিকে, পর্তুগালও এখনও পর্যন্ত বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হতে পারেনি। ১৯৬৬-য়ের বিশ্বকাপে তারা পেয়েছিল তৃতীয়স্থান। সেটাই শেষ। ২০১০ এবং ২০১৮-য়ের বিশ্বকাপে পর্তুগাল শেষ ষোলোয় পৌঁছেছিল। বিশ্বকাপ ফুটবলে তাদের অভিযান শুরু ১৯৬৬ সাল থেকে। ফলে, শনিবারের ম্যাচ দুই দেশের কাছেই নতুন রেকর্ড তৈরির একটা সুযোগ করে দিচ্ছে। মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগি সাংবাদিক সম্মেলনে বলেন, রোনাল্ডোদের পরাজিত করার ক্ষমতা তাদের রয়েছে।  বিপক্ষ দলের প্রতিও শ্রদ্ধা রয়েছে। একটার পর একটা বাধা তারা অতিক্রম করে কোয়ার্টারফাইনালে। তাই, একেবারে হাল্কা করে দেখার কোনও প্রয়োজন নেই।

আরও পড়ুন রোনাল্ডোকে বাদ দেওয়ায় মেজাজ গরম বান্ধবীর

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

প্রযুক্তির দুনিয়ায় ফের বিপত্তি!মাইক্রোসফটের পর এবার বিভ্রাট অ্যাপল-গুগলে, সমস্যায় ব্যবহারকারীরা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা