জানেন কী, ‘সত্তে পে সত্তা’ শ্যুটিংয়ের সময় অন্তঃসত্ত্বা ছিলেন হেমা

সত্তে পে সাত্তার সবচেয়ে সুন্দর জিনিসটি ছিল যে, তখন আমি এশাকে প্রত্যাশা করছিলাম। এই সিনেমার শ্যুট হয়েছিল কাশ্মীরে, আর সেই সময়ে শ্রীনগর খুব সুন্দর ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের নায়ক-নায়িকাদের অনেক অজানা তথ্য মাঝে মধ্যে সংবাদমাধ্যমের দ্বারা প্রকাশিত হয়। বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীর তালিকায় প্রথমেই নাম অমিতাভ বচ্চন এবং হেমা মালিনীর। একজন মেগাস্টার এবং অন্যতম স্বপ্নের নায়িকা। হেমা মালিনী এবং অমিতাভ বচ্চন অভিনীত ‘সত্তে পে সাত্তা’ আজও মানুষের মনে তাজা। ১৯৮২ সালে নির্মিত এই ছবিটি এখনও ব্লকবাস্টার হিট। একটু পুরোনো দিনের মানুষের এখনও দাবি, সত্তর-আশি দশকের সিনেমার কাছে কোনদিনও পাত্তা পাবেনা বর্তমান যুগের সিনেমাগুলি।

এই ছবির সৌহার্দ্য এখনও ভক্তদের কাছে স্মরণীয়। কিন্তু জানেন কী, এই সিনেমার শুটিংয়ের সময় হেমা মালিনী অন্তঃসত্ত্বা ছিলেন, তাঁর বড় মেয়ে এশা তখন হেমার পেটে। আসলে অভিনেত্রীদের অন্তঃসত্ত্বা অবস্থায় শ্যুটিং করার মধ্যে কোনও ভয় নেই, তাঁরা একেবারে নির্ভয়ে সিনেমার শ্যুটিং সামলান। যদি তাঁদের অন্তঃসত্ত্বা পেট এডিটিং-এর মাধ্যমে বুজিয়ে দেওয়া হয়। যেমন, করিনা কাপুর, কাজল, রানি মুখোপাধ্যায়, ঐশ্বর্য রাই বচ্চন, জয়া বচ্চন সবাই রয়েছেন এই তালিকায়।

সম্প্রতি কাশ্মীরে ছবির শুটিংয়ের কথা স্মরণ করে, হেমা মালিনী একটি টিভি শোতে জানালেন, “সত্তে পে সাত্তার সবচেয়ে সুন্দর জিনিসটি ছিল যে, তখন আমি এশাকে প্রত্যাশা করছিলাম। এই সিনেমার শ্যুট হয়েছিল কাশ্মীরে, আর সেই সময়ে শ্রীনগর খুব সুন্দর ছিল। ওবেরয় হোটেলের কাছে একটি খামারবাড়ি ছিল, এবং সেখানেই আমরা থাকতাম। আমরা গুলমার্গ ও পাহেলগামেও শুটিং করেছি। আমি অবশ্যই বলব যে কাশ্মীর ‘জান্নাত’ এবং কাশ্মীরি জনগণ সুন্দর।” ‘সত্তে পে সত্তা’ ৭ ভাইয়ের গল্প অবলম্বনে নির্মিত, যেখানে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, শচীন পিলগাঁওকর, আমজাদ খান, শক্তি কাপুর, কানওয়ারজিৎ পেন্টাল এবং কানওয়ালজিৎ সিং। ছবিটি সম্পর্কে বলতে গিয়ে হেমা মালিনি আরও বলেন, “সবাই এই ছবিটি পছন্দ করেছে। শুটিংয়ের সময় অনেক আনন্দ উপভোগ করেছি। আমি জানতে পেরেছিলাম যে মুভিতে ৭ ভাই আছে, এবং এই ৭ ভাইয়ের চরিত্রে অভিনয় করা সমস্ত অভিনেতারা সেটে খুব দুষ্টুমি করতেন, এবং বড় ভাই ছিলেন বস একজন।”

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের