গাঁটছড়া বাঁধলেন ‘সুপার ডান্সার’-এর ‘মামাজী’, বিয়েতে বিশেষ অতিথি পঙ্কজ ত্রিপাঠী

উত্তরাখণ্ডের একটি রিসোর্টে পরিতোষ ও মীনাক্ষীর বিয়ের অনুষ্ঠান হয়েছিল। প্যাপ ইন্সটাগ্রাম অ্যাকাউন্টগুলিতে পঙ্কজ এবং তাঁর স্ত্রীর একাধিক ছবি ভাইরাল হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড জুড়ে শুধুই সানাইয়ের সুর। কিছুদিন আগেই শুভ পরিণয় সুসম্পন্ন হয়েছে অভিনেত্রী হংসিকা মোতাওয়ানির। দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন নায়িকা। তার কিছুদিন আগেই গাঁটছড়া বেঁধেছেন জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার পলক মুছল এবং মিথুন। এছাড়া আগামী বছরেই গাঁটছড়া বাঁধতে বলিউডের একাধিক তারকা যুগল। এবার গাঁটছড়া বাঁধলেন মুম্বই টেলিভিশন তারকা পরিতোষ ত্রিপাঠী (PARITOSH TRIPATHI)।

যাঁকে আপনারা সবাই জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‘সুপার ডান্সার’এর ‘মামাজি’ নামেই চেনেন। গতকাল অর্থাৎ ১০ ডিসেম্বর দেরাদুনের কিমাদির আত্রক্ষিয়া রিসর্টে বান্ধবী মীনাক্ষী চন্দের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেতা। তাঁদের বিয়ের ছবিগুলি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ছবিতে অভিনেতাকে বর বেশে শেরওয়ানি ও পাগড়িতে সুদর্শন দেখাচ্ছিল। পরিতোষ এবং মীনাক্ষীর বিয়েতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী এবং তাঁর স্ত্রী। অভিনেতার বিয়ের ভিডিওগুলির মধ্যে একটিতে দেখা গিয়েছে, উত্তেজিত বর বিয়ের আসরে বারাতির সঙ্গে নাচছে।

অন্যান্য ভিডিওতে দেখা যায় পরিতোষ পঙ্কজ ত্রিপাঠী (PANKAJ TRIPATHI)র সঙ্গে কথা বলছেন। মীনাক্ষী মন্ডপে বসে আছে। এদিন পরিতোষ ছাড়াও মীনাক্ষীর দিন থেকে চোখ ফেরানো দায় ছিল। গোলাপী এমব্রয়ডারি লেহেঙ্গায় খুব সুন্দর দেখাচ্ছিল অভিনেতাকে। উত্তরাখণ্ডের একটি রিসোর্টে পরিতোষ ও মীনাক্ষীর বিয়ের অনুষ্ঠান হয়েছিল। প্যাপ ইন্সটাগ্রাম অ্যাকাউন্টগুলিতে পঙ্কজ এবং তাঁর স্ত্রীর একাধিক ছবি ভাইরাল হয়েছে।

পরিতোষ ত্রিপাঠীর কর্মজীবন

সুপার ড্যান্সার এবং ইন্ডিয়ান আইডলে সঞ্চালকের ভূমিকায় অভিনয় করে বিখ্যাত হয়েছেন পরিতোষ। শিল্পা শেঠি শোতে তাঁকে মামাজি বলে ডাকতেন।

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর