জ্যাকলিনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের নোরা ফাতেহির

নোরা ফাতেহি পাল্টা মানহানিকর মন্তব্যের জন্য জ্যাকলিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শুধু তাই নয়, জ্যাকলিনের পাশাপাশি তিনি ১৫ টি মিডিয়া হাউসের বিরুদ্ধেও মানহানিকর মামলা দায়ের করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২ লাখ টাকার বন্ড সাইনে জামিন পেয়েও স্বস্তি হল না অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ-এর। কনম্যান সুকেশ চন্দ্রশেখর জড়িত মানি লন্ডারিং এবং চাঁদাবাজি মামলার অন্যতম অভিযুক্ত নোরা ফাতেহি পাল্টা মানহানিকর মন্তব্যের জন্য জ্যাকলিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শুধু তাই নয়, জ্যাকলিনের পাশাপাশি তিনি ১৫ টি মিডিয়া হাউসের বিরুদ্ধেও মানহানিকর মামলা দায়ের করেছেন। নোরার দাবি, সুকেশ চন্দ্রশেখর মামলায় জ্যাকলিন এবং মিডিয়া সংস্থাগুলি একে অপরের সঙ্গে যোগসূত্র ছিল। নোরার আরও দাবি, জ্যাকলিন, মিডিয়ার সঙ্গে মিলে তাঁর জনপ্রিয়তা নষ্ট করে দেওয়ার জন্যে ষড়যন্ত্র করেছিলেন। এই সকল অভিযোগে নোরা এদিন জ্যাকলিনের বিরুদ্ধে তাঁর আইনজীবীর মাধ্যমে মামলা দায়ের করেছেন৷ পিটিশনে বলা হয়েছে, “উল্লিখিত প্রতিদ্বন্দ্বীরা আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে অক্ষম হচ্ছিল বলে, আমার খ্যাতি নষ্ট করার চেষ্টা শুরু করে ছিলেন। যার ফলে তাঁর কাজের ক্ষতি হয়েছে।”

অভিনেত্রীর মন্তব্যটি ইডির দ্বারা তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যেই উভয় অভিনেত্রীকে তদন্ত সংস্থাগুলি তলব করেছে। যদিও জ্যাকলিন সুকেশ চন্দ্রশেখরের অনৈতিক অর্থে কেনা দামি দামি উপহার নেওয়ার জন্যে আগে থেকেই অভিযুক্ত হয়ে রয়েছেন। অন্যদিকে নোরাও সুকেশের কাছ থেকে একাধিক উপহার নিয়েছেন বলে দাবি পুলিশের। সুতরাং নোরা ফাতেহিও এই মামলায় দোষী। যদিও গত ২ শে ডিসেম্বর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদে নোরা সুকেশের কাছ থেকে কোনও উপহার পাওয়ার কথা অস্বীকার করেছিলেন।  তবে দিল্লির একটি আদালতে কনম্যান সুকেশের বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় দাখিল করা চার্জশিটে ইডি অভিযুক্ত হিসাবে জ্যাকলিনের নামই উল্লেখ করেছিলেন।

ইডি অনুসারে, সুকেশ ২০ অক্টোবর, ২০২১ সালে মিস ফার্নান্ডেজের সঙ্গে মুখোমুখি হয়ে প্রকাশ করেছিলেন যে, তিনি অনেকবার অভিনেত্রীকে ব্যক্তিগত জেট ভ্রমণ এবং তাঁর হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। নোরা ফাতেহির বিবৃতি অনুযায়ী, তিনি একটি দাতব্য ইভেন্টের জন্য বুকিং পেয়েছিলেন। তখন ইভেন্ট চলাকালীন, অভিযুক্ত সুকেশের স্ত্রী লীনা পাওলোস তাঁকে একটি গুচি ব্যাগ এবং একটি আইফোন উপহার দিয়েছিলেন। এমনকী পরে তাঁরা একটি ভালবাসার চিহ্ন হিসাবে নোরাকে একটি ব্র্যান্ড-নতুন BMW গাড়ি উপহার দেবেন বলেও কথা দিয়েছিলেন।

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর