ডেঙ্গু নিয়ন্ত্রণ, পানীয় জল পরীক্ষা-সহ একাধিক কাজে স্কুলগুলিতে কমিটি গঠনের সিদ্ধান্ত পর্ষদের

রাজ্যের স্কুলগুলিতে এবার কমিটি গঠনের সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। পড়ুয়াদের (Students) নিরাপত্তা সুনিশ্চিত করতে এই সিদ্ধান্ত পর্ষদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের স্কুলগুলিতে এবার কমিটি গঠনের সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। পড়ুয়াদের (Students) নিরাপত্তা সুনিশ্চিত করতে এই সিদ্ধান্ত পর্ষদের। ইতিমধ্যে মঙ্গলবার বিষয়টি নিয়ে সাত দফা নির্দেশিকা (Order) জারি করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board Of Secondary Education) তরফে।

রাজ্যের স্কুলগুলিতে ডেঙ্গু, ম্যালেরিয়া রোধ, পানীয় জলের পরীক্ষা-সহ একাধিক বিষয়ে নজর রাখার জন্য এই কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে পড়ুয়াদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে স্টুডেন্ট অ্যান্ড সিকিউরিটি মনিটরিং কমিটি (এসএসএমসি) গঠন করতে হবে। যে কমিটির নেতৃত্বে থাকবেন স্কুলের প্রধান শিক্ষক। একইসঙ্গে সেই কমিটিতে থাকবেন এক জন মহিলা শিক্ষক, মহিলা শিক্ষক না থাকলে সংশ্লিষ্ট স্কুলের পুরুষ শিক্ষক সেই দায়িত্ব পালন করবেন। পাশাপাশি থাকবেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, দুই অভিভাবক, পুলিশ এবং পরিবার ও সমাজ কল্যাণ দফতরের তরফে দুজন প্রতিনিধি।

কী কাজ করতে হবে পর্ষদ নির্দেশিত ওই কমিটিকে তা জানিয়ে দেওয়া হয়েছে। ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো পতঙ্গবাহিত রোগ স্কুলে যাতে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে কমিটিকে। ডেঙ্গু, ম্যালেরিয়া রোধ করতে স্কুল চত্বর পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি স্কুলে পানীয় জল পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরে পাঠাতে হবে। সেখানে পরীক্ষার পর পানীয় জল নিরাপদ কি না তা জানা যাবে। এগুলির পাশাপাশি স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য পৃথক শৌচালয়, শিক্ষক ও শিক্ষাকর্মী এবং আগত অতিথিদের জন্য পৃথক শৌচাগারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে ওই কমিটিকে। সিসিটিভির ব্যবস্থা রাখতে স্কুল চত্বরে। একইসঙ্গে কমিটিকে দায়িত্ব নিয়ে স্কুলের বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়মিত পরীক্ষা করাতে হবে লাইসেন্সপ্রাপ্ত ইলেকট্রিশিয়ানকে দিয়ে। প্রতি ছ মাস অন্তর এই পরীক্ষা করানোর কাজ করতে হবে। এ ছাড়াও রাজ্য সরকারের সেফ ড্রাইভ, সেভ লাইফের কর্মসূচির প্রচার চালাতে হবে কমিটিকে।

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি