জাতিসঙ্ঘে বিদেশমন্ত্রী জয়শঙ্করের ভাষণে বেআব্রু চিন-পাকিস্তান

জাতিসঙ্ঘ আয়োজন করেছিল বিশেষ আলোচনাচক্রের

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  সন্ত্রাসবাদে মদত, সন্ত্রাসবাদীকে কালোতালিকভুক্ত করার ইস্যুতে জাতিসঙ্ঘে চিন-পাকিস্তানকে বেআব্রু করে দিলেন ভারতের বিদেশমন্ত্রী সুব্রহ্মণিয়ম জয়শঙ্কর। সরাসরি চিন বা পাকিস্তানের নাম উচ্চারণ করলেন তাঁর বক্তব্যের লক্ষ্য যে এই দুই দেশ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। অরুণাচল সীমান্তে সম্প্রতি চিন সেনা অতর্কিত আক্রমণের পরে পরেই অনুষ্ঠিত হল এই আলোচনাচক্র। ফলে, বিদেশমন্ত্রী সেই সুযোগের সদ্ব্যবহার করেছেন।

জাতিসঙ্ঘ একটি আলোচনাচক্রের আয়োজন করে, শিরোনাম মেনটেন্যান্স অব ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি : নিউ ওরিয়েন্টেশন ফর রিফর্মড মাল্টিল্যাটারিজম। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী বলেন, বিশ্ব যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট, সেই সময় দুটি দেশ (চিন এবং পাকিস্তান) সন্ত্রাসবাদে মদত দিয়ে চলেছে। সেই সঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িতদের নিরাপদ আশ্রয় দিচ্ছে। যে সব দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলছে এবং কট্টর সন্ত্রাসবাদীকে কালো তালিকাভুক্ত করতে চেষ্টা চালাচ্ছে, পদে পদে তাদের বাধা দিয়ে চলেছে তারা।

সন্ত্রাসবাদ ছাড়াও জাতিসঙ্ঘ গঠনের গুরুত্বের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রী। জয়শঙ্কর বলেন- আজ আমরা এখানে মিলিত হয়েছি একটাই কারণে। ৭৫ বছর আগে যে প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করেছিল সেই প্রতিষ্ঠান কতটা সক্রিয়ভাবে তাঁর লক্ষ্যে উপনীত হতে কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের সামনে এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন – এই প্রতিষ্ঠান আগামীদিনে আর কত ভালোভাবে কাজ করতে পারবে।

বিশ্বজুড়ে দারিদ্র্য, অপুষ্টি, সামাজিক বৈষম্যকেও গুরুত্ব দেওয়ার তিনি আর্জি জানিয়েছেন। 

আরও পড়ুন গণতন্ত্র নিয়ে আমাদের জ্ঞান দিতে হবে না: জাতিসঙ্ঘে ভারত

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক