বিশ্ব-চ্যাম্পিয়ন কে, গণৎকার সারমেয়-বেড়াল-বাজপাখি-মাছ

সবাই বলছে চ্যাম্পিয়ন হবে আর্জেন্তিনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। রবিবার লুসেল স্টেডিয়ামে ফাইনাল খেলতে নামবে আর্জেন্তিনা-ফ্রান্স। কাল কে চ্যাম্পিয়ন হবে, তা ঠিক করতে জ্যোতিষীর ভূমিকায় আসরে সারমেয়, বেড়াল, বাজপাখি, মাছ। সবাই বলছে, এবার চ্যাম্পিয়ন হবে আর্জেন্তিনা।

এই গণৎকারী শুরু হয়েছিল ২০১০-য়ের বিশ্বকাপ দিয়ে। সে বছর গণকের ভূমিকায় দেখা গিয়েছিল অক্টোপাস পলকে। সে বছর পলের প্রতিদ্বন্দ্বী ছিল একটি বেড়াল, জিরাফ, হাঙর, হনুমান, সারমেয়। কিন্তু পলের জায়গা কেউ দখল করতে পারেনি। পলের মতো বাকিরা তাদের মতো করে ভবিষ্যদ্বাণী করেছিল। কারও ভবিষ্যদ্বাণী মেলেনি। মিলিয়ে দিয়েছিল পল। ২০১০-য়ের বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার কয়েকদিন বাদে মৃত্যু হল পলের। পলের জন্ম ব্রিটেনের একটি অ্যাকোরিয়ামে।

এবারের বিশ্বকাপ ফুটবল কিছুটা হলেও গত বিশ্বকাপগুলির থেকে স্মরণীয় হয়ে থাকবে। চলতি বিশ্বকাপ সাক্ষী একাধিক অঘটনের। এই প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার কোনও দেশ অংশগ্রহণ করে। মরক্কোর খেলা জয় করে নিয়েছিল ফুটবল ভক্তদের হৃদয়। তারা খেলতে নেমেছিল ফ্রান্সের বিরুদ্ধে। ফ্রান্সের খেলা দেখতে কাতার গিয়েছিলেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। তাঁর মুখে শোনা যায় মরক্কোর প্রশংসা। মরক্কোর খেলা দেখেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই ম্যাচ শুরু আগে হোয়াইট হাউজে ছিল সাংবাদিক সম্মেলন। সম্মেলন দ্রুত শেষ করেন। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের রসিকতার সুরে তিনি বলেন – আপনারা চাইছেন আজকের সাংবাদিক সম্মেলন অতি সংক্ষিপ্ত করতে।  আমিও চাই সংক্ষিপ্ত করতে। 

আরও পড়ুন ফ্রান্স-মরক্কো সেমিফাইনালে বাঁশি মুখে মাঠে এই তরুণ

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে