আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মহাযুদ্ধ, মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে জানেন?

নিজস্ব প্রতিনিধি, দোহা: মাঝে আর মাত্র কয়েক ঘন্টা। তার পরেই রবিবার রাতে লুসাইল স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সেরার খেতাব জেতার লড়াইয়ে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। এক দল ৩৬ বছর আগে বিশ্বকাপ জিতেছে। এক দল গত বিশ্বকাপেই চ্যাম্পিয়ান হয়েছে। এক দলের লক্ষ্য ৩৬ বছরের খরা কাটানো, অন্য দলের লক্ষ্য খেতাব ধরে রাখা। বিশ্বকাপের ফাইনালের আগে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছিল দুই দল। ওই লড়াইয়ে কে এগিয়ে, কে পিছিয়ে জানেন কী?

চলতি বিশ্বকাপ নিয়ে ষষ্ঠবার ফাইনাল খেলবে আলবিসিলেস্তেরা। চ্যাম্পিয়ান হয়েছে দুই বার আর রানার্স চার বার। আর ফ্রান্স এই নিয়ে চতুর্থবার ফাইনালে খেলবে। জিথেছে দু’বার। হেরেছে দু’বার। ১৯৯৮ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত ৭টি বিশ্বকাপের ৪টিতেই ফাইনাল খেলছে লা ব্লুরা। ইতালি ও ব্রাজিলের পর ব্যাক টু ব্যাক ট্রফি জয়ের সুযোগ ফ্রান্সের সামনে। এর আগে ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালি, ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিল টানা দু’বার বিশ্বকাপ জিতেছিল। আগামিকাল রবিবার জিতলে ইতালি, ব্রাজিলের সঙ্গে একই আসনে বসবে ইউরোপের দলটি।

আন্তর্জাতিক ফুটবলে মোট ১২ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ফ্রান্স। তার মধ্যে নীল-সাদা জার্সিধারীরা জিতেছে ছয়বার। তিন বার জিতেছে লা ব্লুরা। আর তিন ম্যাচ অমীমাংসিত ছিল। বিশ্বকাপে এখনও পর্যন্ত তিন বার দেখা হয়েছে দুই দলের। বিশ্বকাপে তিন বার মুখোমুখি হয়েছে। ১৯৩০ সালে উরুগুয়ে বিশ্বকাপে লুইআস মন্টির একমাত্র গোলে ফরাসিদের হারিয়েছিল আর্জেন্টিনা। ৪৮ বছর বাদে ১৯৭৮ সালের বিশ্বকাপে ফের মুখোমুখি হয়েছিল দুই দল। ২-১ গোলে হারিয়ে ফ্রান্সকে বিশ্বকাপ থেকে বিদায় করিয়ে দিয়েছিল। গত বিশ্বকাপে ফের মুখোমুখি হয়েছিল দুই দল।  ৪-৩ গোলে জিতেছিল ফ্রান্স। ১৯৭৮ সাল থেকে আর্জেন্টিনার কাছে হারেনি কিলিয়ান এমবাপ্পেরা।

Published by:

Share Link:

More Releted News:

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ