ঝাড়গ্রামে হাতির হামলায় মর্মান্তিক মৃত্যু হল ছাত্রের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ফের হাতির হামলায় মত্যু। মৃত্যু হল ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজের এক ছাত্রর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতি তাড়াতে গিয়ে এই পলিটেকনিক কলেজ ছাত্রের মৃত্যু হয়। মৃতের নাম হীরক মাহাত। বাড়ি সাঁকরাইল থানার(Sakrail P.S.) খুদমরাই গ্রাম পঞ্চয়েতের আতাডিহা গ্রামে।জানা গেছে ,গ্রামবাসীদের সাথে হাতি(Elephant) তাড়াতে গিয়েছিলেন ওই পলিটেকনিক কলেজের ছাত্র হীরক। কলাইকুন্ডা রেঞ্জ এর খুদমরাই বনকাটির কাছে হঠাৎ করে একটি হাতি পাল্টা আক্রমন করলে পালাতে পারেন নি হীরক।

ঘটনাস্থলেই হাতিটি তাকে শুঁড়ে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। হীরকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বন দফতরের কর্মীরা এবং পুলিশ এসে ওই ছাত্রের মৃত উদ্ধার করে নিয়ে যায়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, যত সময় যাচ্ছে,ততই জঙ্গলমহলে হাতির হামলার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। কখনো হাতির দল ঢুকে পড়ছে গ্রামে, কখনো আবার হানা দিচ্ছে, শস্যের সন্ধানে ধান ক্ষেতে। গ্রামবাসীদের বাড়িতেও হামলা চালাচ্ছে হাতির দল। ফলে আতঙ্কিত জঙ্গলমহলবাসী।

জঙ্গলে খাদ্যের সংকট দেখা দেওয়াতেই হাতির দল বারবার লোকালয়ে ঢুকে পড়ছে এমনটাই মনে করছে বনদফতরের কর্মীরা।বনকর্মীদের গ্রামবাসীদের প্রতি আবেদন, হাতির দল যখন লোকালয়ে ঢুকে পড়ছে তখন তাদের খবর দেওয়া হোক। গ্রামবাসীরা (Villagers) অতি উৎসাহিত হয়ে যেন হাতির দলের পিছু ধাওয়া না করে। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, প্রাণহানির মত ঘটনা ঘটা অস্বাভাবিক নয়।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য