শিক্ষকের বাড়িতে বিস্ফোরণ, আতঙ্ক পূর্ব মেদিনীপুরে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক প্রাথমিক শিক্ষকের বাড়িতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বিস্ফোরণের (BLAST) ঘটনা। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের ঘটনা। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক এবং চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক প্রাথমিক শিক্ষকের বাড়িতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, ভগবানপুর থানার দক্ষিণ শিমুলিয়া গ্রামে রবিবার ভোর ৪টে নাগাদ হঠাৎ করে ওই প্রাথমিক শিক্ষকের বাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। স্থানীয়দের একাংশের দাবি, বাড়িতে বোমা মজুত ছিল। তবে তা আদৌ সত্যি না কি বিস্ফোরণের পেছনে অন্য কোনও কারণ আছে, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে ভগবানপুর থানার পুলিশ।

থানা ও স্থানীয় সূত্রে খবর, ওই প্রাথমিক শিক্ষকের বাড়ি পুলিশ ঘিরে রেখেছে। জানা গিয়েছে, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক যোগসূত্র উঠে আসেনি। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে সত্যিই বোমা মজুত করা হয়েছিল কি না, করলে কে বা কারা করেছিল বা কোথা থেকে কেন বোমা নিয়ে আসা হয়েছিল সেই সব প্রশ্ন নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে অন্য কোনও কারণে বিস্ফোরণ কি না, তাও। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই শিক্ষককে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের