মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান জার্মান কোচ

যোগ্য দল হিসেবে আর্জেন্টিনা ও ফ্রান্স ফাইনালে উঠেছে বলে মনে করেন ফ্লিক।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: প্রতীক্ষার অবসান। আজ রবিবার রাতে লুসাইল স্টেডিয়ামে বিশ্ব সেরা হওয়ার খেতাব লড়াইয়ে মাঠে নামছে ফ্রান্স ও আর্জেন্টিনা। আর দুই দলের লড়াই নিয়ে আড়াআড়ি বিভক্ত ফুটবল বোদ্ধা থেকে দর্শকরা। কেউ চাইছেন লারা ব্লুরা জিতুন কাপ। আবার অনেকে মনেপ্রাণে চাইছেন ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা। দ্বিতীয় দলে রয়েছেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিকও (German Coach Hansi Flick)। তিনি চান, আজ রাতে ফুটবলের রাজপুত্র মেসির হাতে উঠুক বিশ্বকাপ।

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল চার বারের বিশ্ব চ্যাম্পিয়ান জার্মানকে। এ নিয়ে পর পর দুবার প্রথম রাউন্ডের গণ্ডি টপকাতে ব্যর্থ হল বিশ্বেরঅন্যতম সেরা ফুটবল দল। চলতি বিশ্বকাপে দলের ব্যর্ততার দায় নিয়ে একাধিক দেশের কোচ পদত্যাগ করলেও ওই পথে হাঁটেননি নির্লজ্জ জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। পদ আঁকড়ে রয়েছেন। দেশকে বিশ্বকাপ এনে দিতে না পারলে কী হবে, ফাইনাল নিয়ে নিজের মতামত জাহির করতে ভুল করেননি।

বিশ্বকাপ ফাইনালে কাকে চ্যাম্পিয়ান দেখতে চান জানতে চাওয়া হলে জার্মান কোচ বলেন, ‘ফাইনালে যোগ্য দুই দলই উঠেছে। দুই দলেরই ট্রফি জেতার মতো যথেষ্ট রসদ রয়েছে। তবে আমি চাই লিওনেল মেসির হাতেই বিশ্বকাপ উঠুক। আমি কেন, যারা ফুটবল রোমান্টিক তারা সবাই চান আর্জেন্টিনা অধিনায়কের হাতে শোভা পাক বিশ্বকাপ ট্রফি। কারণ মেসি গত ১০ বছরে অসাধারণ খেলোয়াড়। এই বয়সেও যে জাদু দেখিয়ে চলেছে তা অবিশ্বাস্য। বিশ্বকাপ শিরোপা পাওয়ার যোগ্য।’

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের