বিশ্বকাপ দেখতে কাতারে কিম

কিম বিয়ারের ভীষণ ভক্ত

Share:

আন্তর্জাতিকে ডেস্ক: রবিবার ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হল এবারের বিশ্বকাপ ফুটবল। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। ৯০ মিনিটে খেলার নিষ্পত্তি না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফয়সালা না হওয়ায় টাই ব্রেকার। টাই ব্রেকারে জিতে যায় আর্জেন্তিনা। মেসি সংবাদমাধ্যমের আলো কেড়ে নিলেও পাল্লা দিয়ে লড়াই চালিয়েছেন এক এমবাপে। যে ম্যাচের ভাগ্য ৯০ মিনিটে নির্ধারিত হয়ে যেত, সেই ম্যাচ গড়াল প্রথমে অতিরিক্ত সময়ে, পরে টাই ব্রেকারে।

এবারের বিশ্বকাপ একাধিক অঘটনের সাক্ষী। তবে সব থেকে বড় অঘটন বিশ্বকাপের সেমিতে মরক্কোর পৌঁছে যাওয়া। ভালো খেলে তাদের হারতে হয়েছে। ফাইনাল খেলাও হয়েছে জমাটি। তবে সব খবরকে ছাড়িয়ে গেল বোধহয় এই খবর।

কাতারে বিশ্বকাপ দেখতে হাজির উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম। লুসেল স্টেডিয়ামে তাঁকে দেখা গিয়েছে।  এর আগের দুটো বিশ্বকাপ ফাইনাল দেখতে হাজির ছিলেন। এবার বিশ্বকাপ ফুটবল কাতারে হচ্ছে সেটা জানার পর কিম টিকিট কেটেছিলেন। প্রথমে ঠিক ছিল বাড়ির কয়েকজনকে নিয়ে কাতার যাবেন। পরে সেই সিদ্ধান্ত বদলে কাতার যেতে মনস্থির করেন।

কাতার যাওয়ার অন্যতম কারণ, এখানে কেক প্যাস্ট্রির মতো নাকি বিয়ার পাওয়া যায়। কিছুদূর অন্তর অন্তর বিয়ারের দোকান। কিম বিয়ারের ভীষণ ভক্ত। কাতার পৌঁছে কত বার বিয়ার খেয়েছেন, তার কোনও হিসেব নেই।

ইনি কিন্তু সেই কিম নন। ইনি কিমের জুড়ুয়া।

আরও পড়ুন পুতিনকে মোদির ফোন, প্রশংসায় পঞ্চমুখ আমেরিকা

আলিপুরদুয়ারে নর্দমার জলে তলিয়ে মৃত্যু শিশুর, পাঁচ ঘণ্টা পর মিলল দেহ

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর