‘পাঠান’ নিষিদ্ধের দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়কের

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা শাহরুখ-দীপিকা অভিনীত 'পাঠান' ছবিটির।

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: বলিউড বাদশা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ ছবি নিষিদ্ধের দাবি জানিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি দিলেন মধ্যপ্রদেশের সাতনার মেহর বিধানসভার বিজেপি বিধায়ক নারায়ণ ত্রিপাঠী। সেই সঙ্গে দেশজুড়ে ছবির প্রোমোশনের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে পাঠানো চিঠিতে মেহর বিধানসভা আসনের বিজেপি বিধায়ক লিখেছেন, ‘পাঠান ছবিতে গেরুয়া রংকে বেশরম রং বলে কটাক্ষ করে অত্যন্ত কু‍ৎসিত ভাষায় একটি গানের চিত্রায়ন করা হয়েছে। ছবির নির্মাতা ইচ্ছাকৃতভাবেই আমাদের সাধু-সন্তদের পাশাপাশি গেরুয়া বস্ত্রধারী হিন্দু ধর্মের দেব-দেবীকে অপমান করেছেন। ভগাবান রামচন্দ্র, মাতা সীতা এবং লক্ষ্মণ- তিন জনেই বিন্ধ্য পর্বতের চিত্রকূটে বনবাস পালনকালে গেরুয়া বস্ত্র পরিধান করেছিলেন। গেরুয়া রং  সনাতন ধর্মের প্রতীক। গেরুয়া রংয়ের অপমান মানে ভারতীয় সংস্কৃতির অপমান। পাঠান ছবিতে অশ্লীল ও আপত্তিজনক দৃশ্য হিন্দু ও মুসলিম সংগঠন ও সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাঁধাতে পারে। তাই দেশজুড়ে এই ছবি নিষিদ্ধ করা হোক।’

উল্লেখ্য, পাঠান ছবির বেশরম রং গান নিয়ে প্রথমে আপত্তি জানিয়েছিলেন মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তার আপত্তির পরেই মহন্ত রাজু দাস সহ অযোধ্যায় স্বঘোষিত বেশ কয়েকজন সাধু ‘পাঠান’ ছবির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন। গুণ্ডাদের মতো হুমকি দেন, রাম জন্মভূমি অযোধ্যায় পাঠান ছবির প্রদর্শনী চলতে দেওয়া হবে না। ছবির পোস্টারও জ্বালিয়ে দেওয়া হবে।

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’