‘পাঠান দেখার সময় মেয়ের সঙ্গে সেলফি তুলে বিশ্বকে দেখাতে হবে’, শাহরুখকে চ্যালেঞ্জ বিধানসভা স্পিকারের

শাহরুখের উচিত তাঁর মেয়ের সঙ্গে এই ফিল্মটি দেখা, এবং সঙ্গে একটি ছবি আপলোড করে গোটা বিশ্বকে জানানো যে, তিনি তাঁর মেয়ের সঙ্গে পাঠান দেখেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত সোমবার শাহরুখ-দীপিকা অভিনীত পাঠানের প্রথম ট্র্যাক ‘বেশরম রঙ’ মুক্তি পাওয়ার পর থেকেই রাজনৈতিক মহল একেবারে উত্তপ্ত। দীপিকার পরনে গেরুয়া বিকিনি থেকে শুরু করে শাহরুখের রোমান্স সবটাই আপাতত অশ্লীল বলে কটাক্ষ করেছেন দেশের গেরুয়া শিবির। এই অভিযোগ প্রথমে তুলেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তাঁর দাবি, দীপিকার পরনে গেরুয়া বিকিনি, ধর্মীয় সংস্কৃতিকে আঘাত করেছে। হিন্দু সমাজকে কলুষিত করেছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়।

সাংসদ মন্ত্রী নরোত্তম মিশ্রের পরে, এবার রাজ্য বিধানসভার স্পিকার গিরিশ গৌতমও শাহরুখের আসন্ন ছবি পাঠান নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। চারবছর পর কামব্যাক বাদশার, ভক্তদের উত্তেজনার শেষ নেই। কিন্তু তার আগেই বিপাকে পাঠান, যা রীতিমতো ভাবাচ্ছে ছবির নির্মাতাদেরও। এদিন বিধানসভার স্পিকার গিরিশ গৌতম শাহরুখকে চ্যালেঞ্জ করেছেন, পাঠানের বেশরম রঙ যদি মুক্তি পায়, তাহলে ছবিটির বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি তুলবেন তিনি। গিরিশ গৌতম, পাঠান নিয়ে বেশ অসন্তুষ্ট, পাঠান রাজ্যে যে বিতর্কের জন্ম দিয়েছে সে সম্পর্কে গিরিশ গৌতম জানিয়েছেন, ‘শাহরুখ নিজের মেয়ে সুহানার সঙ্গে এই ছবি দেখতে যেতে পারবেন তো?’ তিনি রীতিমতো শাহরুখকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, ‘শাহরুখের উচিত তাঁর মেয়ের সঙ্গে এই ফিল্মটি দেখা, এবং সঙ্গে একটি ছবি আপলোড করে গোটা বিশ্বকে জানানো যে, তিনি তাঁর মেয়ের সঙ্গে পাঠান দেখেছেন।’

এদিকে, ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের দিন শাহরুখ বক্তৃতা দিতে গিয়ে বলেন, লোকেরা সর্বদা তাঁর বিষয়ে ইতিবাচক থাকবে। তিনি সবচেয়ে সুখী। এর আগে, সাংসদ মন্ত্রী নরোত্তম মিশ্র হুমকি দিয়ে বলেছিলেন, অবিলম্বে গানটির ভিজ্যুয়ালগুলি সংশোধন করতে হবে, অন্যথায় এমপি সরকার রাজ্যে এর মুক্তির বিষয়ে পুনর্বিবেচনা করবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা এবং জন আব্রাহাম। জন আব্রাহাম খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন। আগামী ২৫ জানুয়ারী হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে পাঠান।

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর